দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাকরি জাতীয়করণসহ ৪ দফায় আন্দোলন

০ শেয়ার
চাকরি জাতীয়করণসহ ৪ দফায় আন্দোলন

চাকরি জাতীয়করণ ও পে-স্কেল বাস্তবায়নের ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। দাবি আদায়ে কর্তৃপক্ষকে ১০ দিনের আলটিমেটাম দিয়ে পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • চাকরি জাতীয়করণ এবং প্রধানমন্ত্রীর ঘোষিত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদিসহ চার দফা দাবিতে রাজপথে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা।
  • আগামী ১০ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।
  • সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানার নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


চাকরি জাতীয়করণ এবং প্রধানমন্ত্রীর ঘোষিত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদিসহ চার দফা দাবিতে রাজপথে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। আগামী ১০ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানার নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারীরা চাকরির নিরাপত্তা প্রদান, নিয়মিত সুযোগ-সুবিধা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোরালো দাবি জানান। কর্মসূচি চলাকালে তারা চার দফা দাবিসংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন থেকে উত্থাপিত কর্মচারীদের চার দফা দাবিগুলো হলো: প্রথমত, সরকারি সাত কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরিত করা। দ্বিতীয়ত, নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাপ্তরিক কাঠামোর আওতায় সব কর্মচারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করা। তৃতীয়ত, চূড়ান্তভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির পূর্বপর্যন্ত সরকারের ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী সকল সুযোগ-সুবিধাসহ বেতন-ভাতা প্রদান করা। চতুর্থত, বর্তমানে সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে চাকরিচ্যুত বা ছাঁটাই না করা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক কর্মচারী নেতা বলেন, আগামী ১০ দিনের মধ্যে তাঁদের পে-স্কেল বাস্তবায়ন, চাকরি জাতীয়করণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্তির বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা বা বার্তা না এলে তারা ঢাকা অচল করে দেওয়ার মতো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

তিনি আরও জানান, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করে পরবর্তী কঠোর কর্মসূচি প্রকাশ করা হবে। ১০ দিনের সময়সীমার মধ্যে কোনো সমাধান না পাওয়া গেলে সাত কলেজের কর্মবিরতিসহ আন্দোলনের গতি আরও তীব্র করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মানুষের বাসায় কাজ করে মায়ের কিনে দেওয়া শার্ট পরেই শহীদ হন ঢাবি-চবির শিক্ষার্থী হৃদয় তরুয়া

2

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন

3

শুভমান গিলের ২২৩, এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে জিতল ভারত

4

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয় জনতা

5

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের নতুন কৌশল ও পথনকশা

6

ব্যয় সংকোচন ও এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মী ছাঁটাইয়ের অফার দিল মাইক্রোসফট

7

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা

8

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত

9

বিশ্বকাপের ইতিহাসে সফলতম কোচ দিদিয়ের দেশম: গড়লেন জোড়া বিশ্বরেকর্ড

10

গোপনে বিয়ে করলেন টম হল্যান্ড ও জেনডায়া?