দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি আগামী কোরবানির ঈদে

০ শেয়ার
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি আগামী কোরবানির ঈদে
সংগৃহীত ছবি

অ্যাকশন ও গায়ক চরিত্রের পর এবার প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান। হিমেল আশরাফের পরিচালনায় নতুন সিনেমা ‘মহব্বত’-এর নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

সংক্ষেপে মূল তথ্য
  • গত কয়েক বছরে বড় পর্দায় শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রেই দেখা গেছে।
  • ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় অ্যাকশন অবতারে দর্শকদের সামনে এসেছেন তিনি।
  • কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ গায়ক চরিত্রেও নজর কেড়েছেন এই অভিনেতা।

গত কয়েক বছরে বড় পর্দায় শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রেই দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় অ্যাকশন অবতারে দর্শকদের সামনে এসেছেন তিনি। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ গায়ক চরিত্রেও নজর কেড়েছেন এই অভিনেতা। এবার সেই অ্যাকশন ঘরানা থেকে বেরিয়ে আবারও প্রেমের গল্পে ফিরছেন শাকিব।

শাকিব খানের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। প্রেমের গল্পের সিনেমা নির্মাণে পরিচিত এই নির্মাতার সঙ্গে এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন শাকিব। দুই সিনেমাতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ।

দুই বছরেরও বেশি সময় পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটির নাম বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তাঁর হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা রয়েছে ‘মহব্বত’। সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও এখনো নায়িকার পরিচয় প্রকাশ করা হয়নি।

সিনেমার নাম ঘোষণার সঙ্গে নিজের পোস্টে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”

নামের পাশাপাশি সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এই সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান।

ফলে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সফল ত্রয়ী আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছে। এবার প্রেমের গল্পে শাকিবকে নতুনভাবে দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারত কেন তারেক রহমানকে দিল্লিতে পেতে চায়?

2

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যৌক্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

3

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্বপ্নযাত্রা

4

ইরানের দুটি তেল ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা

5

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

6

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

7

কেউ দোয়ার অনুরোধ করলে করণীয় কী? জেনে নিন ইসলামের সুন্দর শিক্ষা

8

সরকারের ৬ মাসের অর্জন ও সীমাবদ্ধতা জনতার সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

মুখোমুখি লুইজ ইনাসিও লুলা ও ফ্লাভিও বলসোনারো

10

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০টি জোনে বিশেষ কমিটি গঠন করল স্থানীয় সরকার বিভাগ