দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক আটক, হাসপাতালে চিকিৎসাধীন

০ শেয়ার
কুড়িগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক আটক, হাসপাতালে চিকিৎসাধীন
সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনুপ্রবেশের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • কুড়িগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • পরে সোমবার ভোররাতে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
  • আহত দুজন হলেন আসামের সিংমারী জেলার সুখচর উপজেলার ভেড়ামারা গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও আবদুল আনিছ ওরফে খাজা (৩৯)।

কুড়িগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সোমবার ভোররাতে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে তাঁদের চিকিৎসা চলছে।

আহত দুজন হলেন আসামের সিংমারী জেলার সুখচর উপজেলার ভেড়ামারা গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও আবদুল আনিছ ওরফে খাজা (৩৯)। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।

রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, রোববার কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়া গ্রাম দিয়ে ওই দুই ব্যক্তি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে বিএসএফ শর্টগান থেকে গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে। এতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখান থেকে তাঁদের আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের অবস্থা গুরুতর। তাঁদের হাত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গুলির আঘাত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন সাংবাদিকদের দাবি করেন, ভারতের সীমান্তের ভেতরে বিএসএফ তাঁদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে রেখে যায় বলে তাঁর অভিযোগ। এরপর আইরমারীর চর এলাকার দুই ব্যক্তি তাঁদের উদ্ধার করেন।

এদিকে অনুপ্রবেশের অভিযোগে রংপুর মহানগর কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলাটির বাদী ডিবির এসআই আবু সাঈদ বাবলা এবং তদন্ত কর্মকর্তা এসআই প্রণয় কৃষ্ণ।

ঘটনার বিষয়ে জানতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ও সহকারী পরিচালক মতিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্পেনে ভয়াবহ দাবানল: মৃতের সংখ্যা বেড়ে ১৩, নিখোঁজ ১০

2

নেইমারকে নিয়ে জাপানি তরুণ স্ট্রাইকার শিওগাইয়ের বিস্ফোরক মন্তব্য

3

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২৬ | সালাহউদ্দিন আহমদ

4

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ: ডারউইন টেস্টে চালকের আসনে টাইগাররা

5

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও

6

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ: চট্টগ্রামের ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

7

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল - এর র‌্যাঙ্ক 2026

8

মেসির অ্যাসিস্টে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে প্লে-অফে মায়ামি

9

ফ্রান্সকে ভয় পায় না স্পেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লামিন ইয়ামাল

10

পেতার মুসার জাদুকরী গোল, অস্টিনের বিপক্ষে এফসি ডালাসের নাটকীয় জয়