সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নীতিমালা আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২৯ জুলাই) দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’।
মাউশি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। এই নির্দেশিকা অমান্য করা হলে তা কেবল প্রচলিত আচরণবিধির লঙ্ঘনই নয়, বরং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এই প্রেক্ষাপটে মাউশি এবং এর অধীনস্থ সকল দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মীদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও ২০১৯ সালের পরিমার্জিত নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন