বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের সরকারি অনুষ্ঠান শেষে তিনি মাজারে উপস্থিত হয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বাগেরহাটে ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে সরকারি নির্ধারিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর তিনি সরাসরি হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে গমন করেন। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে আয়োজিত অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।