|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর

গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট (সিজন ২) আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেগা স্পোর্টসফেস্ট সফল করতে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকার এরিয়াল হলে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এবারের আসরে মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট থাকছে। এর মধ্যে রয়েছে—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, পুল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং এবং ম্যারাথন। প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অত্যন্ত উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলোর তালিকায় রয়েছে—অল কমিউনিটি ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, সেইন্টস ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব এবং স্বাগতিক গুলশান ক্লাব লিমিটেড।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল)-এর সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া) ও আমীর আলী মোস্তফা। এছাড়া আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ বিভিন্ন ক্লাবের বিশিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার এবং ‘উল্লাস’ ২০২৬-কে সফল করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান আশা প্রকাশ করেন যে, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আ.লীগের ব্যানারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

1

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

2

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন

3

মুখ ঢেকে লাল কার্ড, ইতিহাসে আলমিরন

4

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অব ৩২ প্রি

5

ভারী মেকআপ ছাড়াই সাই পল্লবীর জেল্লাদার ত্বকের রহস্য কী?

6

ব্যস্ততার মধ্যেও যেভাবে বজায় রাখবেন ব্যায়ামের ধারাবাহিকতা

7

ভারতসহ ১০ দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রে

8

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড বনাম স্

9

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

10

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

11

অ্যামাজনে নিষিদ্ধ হলো মেটার এআই এজেন্ট ‘মিউজ’,

12

ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা: ব্যাহত ট্রেন চলাচল

13

‘প্রিন্স’-এর টিজারে শাকিবের বিধ্বংসী লুক

14

ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক সাল

15

যুদ্ধের ছয় মাস পরও আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

16

বিশ্বকাপ লিগ ২: স্কটল্যান্ডে শুরু হচ্ছে স্কটল্যান্ড-সংযুক্ত

17

লন্ডনে শুটিংয়ের ফাঁকে ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ খান,

18

১ অক্টোবর থেকে গুলশানের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধ

19

রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

20