|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের অর্থের সঠিক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা বাজেট ও জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা চলমান প্রকল্প, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা এবং কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক জনগোষ্ঠীর তুলনায় সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। স্রষ্টা সবাইকে দেশের ও সাধারণ মানুষের সেবা করার একটা অনন্য সুযোগ দিয়েছেন। তাই নিজেদের দায়িত্ব পালনের সময়টুকুকে আমানত হিসেবে গণ্য করে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অভিজ্ঞতা ও বাস্তব পর্যবেক্ষণ সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের আরও খোলামেলা আলোচনা ও গঠনমূলক মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। উক্ত পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে ফ্যাশন

1

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তানজিদ তামিম

2

গোলরক্ষক রুমের রেকর্ড, কুরাসাওয়ের ইতিহাস

3

আইভরি কোস্ট বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

4

আজ বিশ্ব বাবা দিবস

5

রাফাহ সীমান্ত খুলে দেওয়া হলো: দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় ফিরল

6

শাহজালাল বিমানবন্দরকে ঘিরে সক্রিয় ডাকাত চক্র

7

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

8

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রিতে ট্রাম্পের সমর্থন: কোণঠাসা ইসরাই

9

তহবিলের ১৩ লাখ টাকা নিয়ে ৯৯ হাজারের হিসাব: আলোচনায় রাকসু ভিপ

10

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না, ঢাকা ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার

11

আন্তর্জাতিক অপরাধ আদালতের ১১ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ক

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতি: স্থানীয়দের

13

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা: দক্ষিণ কোরিয়ার নাগরিকদের দ্রুত

14

ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন আর নেই

15

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ঢাকা ও চট্টগ্রামসহ ৭ জেলা

16

ফের ভারী বৃষ্টির আভাস: ঢাকাসহ সারা দেশে ১০ দিন থাকতে পারে ঝড়

17

অস্ত্র জমা দিয়ে ফুলেল শুভেচ্ছা পেলেন সালথাবাসী

18

মাদারীপুরের ডাসারে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের ম

19

ভারতের টেস্ট দলের নতুন ভরসা ধ্রুব জুরেল: কীভাবে অপরিহার্য হয়

20