|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় এলিভেটেড মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ও বুয়েটের চুক্তি সই

ঢাকা মহানগর অঞ্চলে আধুনিক ও কার্যকর গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে এলিভেটেড মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) মধ্যে এই প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি সম্পাদিত হয়েছে। বিদ্যমান মেট্রোরেল ও বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) পরিপূরক ও ফিডার সার্ভিস হিসেবে মনোরেল চালুর বিষয়টি এই সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান এবং বিআরটিসি-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া ছয় মাস মেয়াদি এই সমীক্ষায় ইউআরএসটিপি-এর প্রস্তাবিত পাঁচটিসহ অন্যান্য সম্ভাব্য রুটগুলো বিশ্লেষণ করে দুটি অগ্রাধিকারযোগ্য মনোরেল করিডোর চূড়ান্ত করা হবে। ঘনবসতিপূর্ণ ও সীমিত প্রস্থের সড়কগুলোতে যেখানে ভারী মেট্রোরেল নির্মাণ কঠিন, সেখানে মনোরেল একটি কার্যকর বিকল্প হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এর কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত উপযোগিতা এবং যাত্রী চাহিদা মূল্যায়নের পর প্রাপ্ত ফলাফল ভবিষ্যৎ বিনিয়োগ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিং নিয়ে উত্তপ্ত ম্যাচে হোসাম হাসানের বিতর্কিত আচরণ

1

বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা থেকে সরে এসে ক্ষমা চাইল ফিফা, ট

2

১৬ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব বৈঠকে না ওঠার কারণ ব্যাখ্যা

3

যুদ্ধের ধাক্কা বিশ্ব অর্থনীতিতে: এক মাসেই ৮৮ বিলিয়ন ডলার হার

4

নির্বাচনী সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে নির

5

খলনায়ক ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি, কারণ ৩টি

6

খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: যুব ও ক্রীড়া প্রতিম

7

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কবার্তা: বন্যা পরিস্থিতি

8

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

9

বিশ্বকাপের প্রথম দিনেই ৯৬ বছরের রেকর্ড ভাঙল

10

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে ২ ল

11

সামনে এলো ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের লিক হওয়া রেন্ডা

12

পুষ্টির চেয়ে ক্ষুধা মেটানোই বড় চিন্তা

13

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

14

নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতা

15

২০১০ বিশ্বকাপ ও আফ্রিকার মহাকাব্য

16

সামাজিক নিরাপত্তা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল

17

এক এপিসোডের বিশ্বরেকর্ড: ওয়ান পিস ও নারুটোকে পেছনে ফেলল ‘ব্ল

18

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না

19

শিল্পীদের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য: জয়ী হয়ে প্রতিশ্রুতি শ

20