দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

০ শেয়ার
সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়নে কাজ করা সংগঠন ‘ডিজিটাল মিডিয়া ফোরাম’ (ডিএমএফ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন 'ডিজিটাল মিডিয়া ফোরাম' (ডিএমএফ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
  • এতে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
  • শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছর মেয়াদের এই কমিটি ঘোষণা করা হয়।


ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন 'ডিজিটাল মিডিয়া ফোরাম' (ডিএমএফ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছর মেয়াদের এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ডিএমএফ উপদেষ্টা মণ্ডলীর সদস্য স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ: নতুন কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে মনোনীত হয়েছেন রূপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল এবং জাগো নিউজের পরান মাঝি।

কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন দূরবীন নিউজের মো. শামছুল আলম ও সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের মিঠুন।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক দৈনিক যুগান্তরের রুহুল আমিন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি ও উপদপ্তর সম্পাদক চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন, আইন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ (গ্লোবাল টিভি), প্রচার সম্পাদক আলাউদ্দিন মিয়া (চ্যানেল ওয়ান), নারীবিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলি (ভিওডি বাংলা), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তারেক (এখন টিভি), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন (এশিয়া পোস্ট), আইসিটি সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল মজিদ সুজন (দ্য ডেইলি এলাইভ), ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু রায়হান ইফাত (চ্যানেল আই), পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম (স্বদেশ প্রতিদিন) এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিবলী আহমেদ (এনপিবি নিউজ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফখরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আবু সালেহ মুসা (দৈনিক যুগান্তর), ওয়ালিউল হাসনাত (টাইমস টুডে), নুসরাত জাহান ঐশী (জাতীয় অর্থনীতি), তাবারাক হোসাইন (দৈনিক সময়ের কাগজ) এবং আকাশ বিশ্বাস (এশিয়ান টিভি)।

সংগঠনের নবগঠিত নেতৃত্ব পেশাগত মর্যাদা রক্ষা ও ডিজিটাল সাংবাদিকদের সার্বিক কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমএফের সদস্যরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মাত্র ২৮০০ টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১৩ কোটিতে

2

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢাকার

3

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ২

4

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

5

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা সভার সময় পরিবর্তন

6

ম্যাকাই টেস্ট: ৬৪ রানে অলআউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে অস্ট্রেলিয়া

7

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

8

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী ইউএই ও সিরিয়া

9

কারাগারে অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না

10

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৫৫; মোট প্রাণহানি ২১১