|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাতে চলেছেন মহাতারকা লিওনেল মেসি। ঠিক তার আগেই আর্জেন্টিনা জাতীয় দলকে বড় এক স্বস্তির খবর দিয়েছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আসন্ন সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এএফএ নিশ্চিত করেছে যে, ফিফা এই ম্যাচগুলোকে ‘প্রথম স্তরের’ বা টিয়ার ওয়ান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিতর্কের জেরে লিয়ান্দ্রো পারেদেস (১০ ম্যাচ), নাহুয়েল মলিনা (৭ ম্যাচ), থিয়াগো আলমাদা (১ ম্যাচ) এবং কোচিং স্টাফ রবার্তো আয়ালার (৩ ম্যাচ) ওপর কড়া নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা আরোপ করেছিল ফিফা। নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কেবল অফিসিয়াল ম্যাচের পাশাপাশি শুধুমাত্র ‘প্রথম স্তরের’ প্রীতি ম্যাচগুলোতেও কার্যকর হওয়ার কথা ছিল। ফলে আর্জেন্টিনার অনুরোধে ফিফা এই ম্যাচগুলোকে শীর্ষ মানের প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়ায় সেই নিষেধাজ্ঞা কাটানোর পথ সুগম হলো।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ৭৭ নম্বরে থাকা বলিভিয়ার মুখোমুখি হবে ফিফা র‍্যাংকিংয়ের দুইয়ে থাকা আর্জেন্টিনা। এরপর ২ অক্টোবর লা বোম্বোনেরায় ৬২ নম্বরে থাকা বুরকিনা ফাসোর বিরুদ্ধে খেলবে তারা। আর সবশেষে আগামী মঙ্গলবার, ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে ৯৩ নম্বরে থাকা বেনিনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

বেনিনের বিপক্ষে এই ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসির সুদীর্ঘ ও সোনালী অধ্যায়ের মহাকাব্যিক বিদায়ী মঞ্চ। এএফএ জানিয়েছে, স্কালোনির স্কোয়াডে থাকলেও মেসি কেবল এই একটি ম্যাচেই মাঠে নামবেন। একই পরিকল্পনা রয়েছে জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলের জন্যও। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ফুটবলের এই জাদুকরকে শেষ বিদায় জানাতে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরাইল একে অপরকে এক সপ্তাহ শান্তিতে থাকতে দেবে: ট্রাম্প

1

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

2

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

3

সিরাজগঞ্জের পানির পাম্পের পাইপে গ্যাস: তদন্তে প্রশাসন

4

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল আন্দিজ পর্ব

5

অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তা

6

হরমুজ প্রণালি চালুর জন্য ওমানকে নতুন অস্থায়ী প্রস্তাব দিল ই

7

২০২৬ ফিফা বিশ্বকাপ থিম সং শাকিরা ও বুর্না বয়ের ‘দাই দাই’ মুক

8

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক

9

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫

10

ফিফা বিশ্বকাপ ২০২৬: ১০৪ ম্যাচে ৩০৮ গোলের রোমাঞ্চকর পরিসংখ্যা

11

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

12

ডিএসসিসি অঞ্চল-২ কার্যালয়ে প্রশাসকের আকস্মিক পরিদর্শন

13

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের জিয়াউর রহমান বিষয়ক বক্তব্য

14

সিটির মতো বড় একটি ক্লাবে আসার স্বপ্ন দেখতাম

15

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে

16

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

18

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল পাকিস্তান নারী

19

বিহারে মিলল ৭০০ বছরের প্রাচীন বটগাছ: নতুন গবেষণায় চমকপ্রদ তথ

20