|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা দেওয়া বিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে কুয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা চালায়। তবে সেখানে কোনো আনুষ্ঠানিক বিমান অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধিদলের সদস্য, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছেন। বিমানের ভেতরে থাকা ১২ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসাবশেষের বাইরে থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার আসল কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ড্রোন নেটওয়ার্কের তথ্য দিলেই মিলবে দেড় কোটি ডলার পুরস

1

হরমুজ প্রণালিতে আটকা ছয় হাজার নাবিক: গভীর উদ্বেগে আন্তর্জাতি

2

সিয়াটলে মুখোমুখি ইরান ও মিশর: বিশ্বকাপের ‘প্রাইড ম্যাচ’ নিয়ে

3

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো: ম

4

ফিফার রেফারিং নিয়ে তীব্র সমালোচনায় ড. আসিফ নজরুল

5

ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর: জয় উৎসর্গ ফিলিস্তিনকে

6

ইয়ামাল-নিকোকে নিয়েই বিশ্বকাপ শুরু করবে স্পেন

7

তিন বছর পর গাজার ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর

8

মার্কিন-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দা

9

জিম্বাবুয়ের ব্যাটিং ধস: নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে চাপে সফ

10

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের

11

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

12

নবম পে-স্কেল ও বেসরকারি চাকরিজীবীদের উদ্বেগ: এখন প্রয়োজন সমন

13

মূত্রথলি থেকে বের করা হলো ৩.১ কেজি ওজনের পাথর

14

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

15

চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলা

16

বিশ্বকাপ নকআউটের লড়াই

17

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালে

18

সৌদিসহ বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়াতে চায় হুথি: মধ্যপ্রাচ্

19

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

20