|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মদিনে বন্ধুর সঙ্গে পার্কে, ‘পুলিশ’ পরিচয়ে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ! গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত ছবি

জন্মদিনের আনন্দ বদলে গেল আতঙ্কে। বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে দিল্লির কালকাজি এলাকার আস্থা কুঞ্জ পার্কে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ১৭ বছরের এক কিশোরীর। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। ঘটনায় আসিফ, হেমন্ত এবং মুকেশ নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের কাছে দেওয়া বয়ানে কিশোরী জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। পরিবারের অনুমতি নিয়েই বিকেলে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সে। প্রথমে দু’জনে কালকাজি মন্দিরে গিয়ে পুজো দেয়। এরপর একটি প্যাকেট চিপ্‌স এবং জলের বোতল কিনে তারা যায় কাছের আস্থা কুঞ্জ পার্কে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ইসকনের মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

কিশোরীর অভিযোগ, পার্কে দোলনার কাছে বসে চিপ্‌স খাওয়ার সময় আচমকাই পিছন দিক থেকে তিন যুবক তাদের সামনে আসে। তাঁরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। অভিযোগ, প্রথমেই কিশোরীর বন্ধুকে মারধর করা হয়। দু’জনের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ওই সময়ে পার্কে প্রবেশ নিষিদ্ধ বলেও তাঁদের জানানো হয়েছিল বলে দাবি কিশোরীর।

পরিস্থিতি দেখে ভয় পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্তদের কথা বলানোর চেষ্টা করে কিশোরী। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। কিশোরীর বয়ান অনুযায়ী, সে কান্নাকাটি শুরু করলে আসিফ নামে এক যুবক পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখান। পরে সেটি আবার পকেটে রেখে দেন।

এর পর কিশোরীকে পার্কের আরও নির্জন ও অন্ধকার জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে ছুরি দেখিয়ে তিন অভিযুক্ত একে একে তাকে ধর্ষণ করেন বলে পুলিশকে জানিয়েছে কিশোরী।

ঘটনার পর অভিযুক্তরা কিশোরীর পোশাক ফিরিয়ে দেন এবং তাঁকে ও তাঁর বন্ধুকে পার্ক থেকে বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ। কাউকে ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি নির্যাতিতার। পুলিশকে দেওয়া বয়ানে কিশোরী জানিয়েছে, সে তখন প্রচণ্ড ভয় এবং যন্ত্রণার মধ্যে ছিল।

পার্ক থেকে বেরিয়েই কিশোরী এবং তার বন্ধু পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। এরপর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হেমন্ত পেশায় আইনজীবী। মুকেশ অঙ্কের ছাত্র এবং বিএসসি-র চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছে বলে জানা গিয়েছে।

অন্য দিকে, আসিফকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। পাল্টা গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। বর্তমানে তিন অভিযুক্তই পুলিশি হেফাজতে রয়েছেন।

ঘটনার তদন্ত চলছে। কিশোরীর বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত হল ফি কমানোর দাবিতে উত্তাল সরকারি তিতুমীর কলেজ ক্যা

1

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানম

2

গাজা সিটির শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও ড্

3

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

4

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮৩১, নতুন রোগী শনাক্ত ৭

5

ফুটবল বিশ্বকাপ ২০২৬: মেসির শেষ বিশ্বকাপের জার্সির অপেক্ষায় ফ

6

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বিএনপি নেতা: এক লাখ টাকা জরিমান

7

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে

8

ইতালির নতুন কোচ নিয়ে নাটকীয়তা: ফেভারিট মানচিনি হলেও দৌড়ে আছে

9

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

10

পশুপাখির প্রতি যত্নশীল হতে মহানবীর (সা.) ৭ শিক্ষা

11

লটারিতে মিলল নতুন ঠিকানা, ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটে উঠছে ৭৩০ পর

12

দলবদলের বাজারে চমক: রিয়াল মাদ্রিদের লক্ষ্য রদ্রি, লিভারপুলের

13

আজ বসছে ‘বেট অ্যাওয়ার্ডস ২০২৬’, সঞ্চালনায় ইতিহাস গড়ছেন ড্রুস

14

আগস্টে টানা চার দিনের ছুটি থেকে বাদ পড়ছেন জরুরি ও জনসেবামূলক

15

ধানুশের পর এবার তরুণ ক্রিকেটার যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জনে

16

সিরিজ জয়ের পুরস্কার: আইসিসি র‍্যাঙ্কিংয়ে মিরাজ-তানজিদদের বিশ

17

ঝটিকা মিছিল থেকে অনলাইন তৎপরতা, পুলিশের ভেতরের যোগসাজশও খুঁজ

18

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

19

কালীঘাটে তৃণমূল কার্যালয় ও অভিষেকের অফিসে সিআইডি তল্লাশি ২০২

20