|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ শুরু

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে এবং বর্তমান সরকারের নীতির প্রতিবাদে খাইবার পাখতুনখোয়া থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের অভিমুখে বহুল আলোচিত লংমার্চের প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পিটিআইয়ের পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু হয়।

খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে এই লংমার্চের সূচনা হয়। নির্ধারিত রুট অনুযায়ী ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান, বান্নু এবং লাক্কি মারওয়াতসহ বিভিন্ন এলাকার মিছিল ও নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ধারাবাহিক এই লংমার্চটি কারাক, কোহাট ও পেশোয়ার হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে খাইরাবাদে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এদিকে এই রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাস দমন কার্যক্রমে খাইবার পাখতুনখোয়া সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নিশ্চয়তা না পাওয়ায় এই মার্চ ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ১৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত রেঞ্জার্স সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশদ্বারে কন্টেইনার বসিয়ে যোগাযোগ ব্যবস্থা সীমিত করায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পিটিআই নেতৃবৃন্দ তাদের এই লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বলে দাবি করলেও সরকারের কড়া অবস্থানের কারণে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত বা বড় ধরনের রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পানের বিরতিতে বিজ্ঞাপনে বিরক্ত ভ্যান ডাইক

1

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

2

সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়াল

3

শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

4

স্বপ্নভঙ্গের বেদনায় কাসেমিরোর কান্না: ‘আমরা আমাদের দেশের মা

5

স্পেনের সেউটা সীমান্তে অভিবাসী ঢল: ইতালির সঙ্গে শেনজেন চুক্ত

6

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন: ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের

7

দেশের স্বার্থ রক্ষা করাই ছিল সফরের মূল লক্ষ্য: সংসদে প্রধানম

8

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

9

টেস্টে ৬৪ রানে অলআউট বাংলাদেশ: টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের

10

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আভাস, তাপমাত্রা থাকতে পারে

11

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বা

12

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির: ছাত্র রাজনীতির বিতর্ক ও সমকালীন

13

জাপানকে ২ রানে হারিয়ে নাটকীয় জয় পেল ভারত

14

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বিএনপি নেতা: এক লাখ টাকা জরিমান

15

দৃষ্টিপ্রতিবন্ধী রোকেয়ার পরিবার পেল নতুন ঘর ও সহায়তা

16

GTA 6 নতুন লিক ভিডিও নিয়ে বড় তথ্য: ফুটেজটি পুরনো বিল্ডের!

17

বয়কটের হুমকির মুখে ফিফা প্রধান ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা

18

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

19

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

20