|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন সন্তানকে বিষপানে হত্যা বাবার

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রী প্রবাসে যাওয়ার জেরে তিন সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় তিন শিশুরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, বিষপান করার পর গুরুতর অসুস্থ অবস্থায় অভিযুক্ত বাবা সরফত আলীকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং দুই ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম মাত্র তিন দিন আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। প্রবাসে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। ঘটনার দিন রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান এবং রাত ১টার দিকে নিজেরা কীটনাশক পান করেন। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং সবার কাছে ক্ষমা চান।

এরপর তার ফুফু দ্রুত বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। এদিকে বাবা সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, নিহত তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইল

1

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

2

বিশ্বকাপ সাফল্যের গোপন রহস্য যৌনতা?

3

গিনেস বুকে হ্যাটট্রিক: বরিশালের নিপার অনন্য গৌরব

4

এসএসসি পাসেও সুযোগ, ৫৭৫ জনকে বড় নিয়োগ দিচ্ছে হিসাব মহানিয়ন্ত

5

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

6

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা, জাপানে দাবদাহ ও

7

১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

8

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে নরেন্দ্র মোদি

9

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের রায়ে ২ জনের ফাঁসি বহাল, ৪ জনে

10

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অ

11

দেশে প্রথমবারের মতো শুরু হলো নৌযান শুমারি ২০২৬

12

ওয়ানপ্লাস এন৬ লঞ্চ: ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ডিমেনসিটি ৬৩৬০ ম

13

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত ও নৃত্যকলাসহ ৪ বিষয়

16

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ দিয়ে পুলিশি গুলিবর্ষণ: ভাইরাল ভ

17

জয়নুল আবদীন ফারুক সংসদ বক্তব্য ২০২৬ | জুলাই-আগস্ট চেতনা ও ব

18

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বলের লড়াইয়ে যারা এগিয়ে

19

আইফোন ১৮ প্রো ম্যাক্স ও প্রো এর লিক হওয়া ভিডিওতে নতুন রঙের প

20