দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মবিলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

০ শেয়ার
চট্টগ্রামে মবিলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় দাহ্য পদার্থ ও তেলের ড্রাম থাকায় আগুন ছড়িয়ে পড়া এবং ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গুদামটি মূলত মবিলের গোডাউন। সেখানে মবিল ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। এ ছাড়া তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, গুদামটিতে মবিলের সঙ্গে ভেজাল মিশিয়ে তেলের পরিমাণ বাড়ানো হতো। গুদামে থাকা তেলের ড্রাম আগুনের ভয়াবহতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী আরও জানান, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে স্থানীয় বাসিন্দারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তেলের গুদাম এবং আশপাশের ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

টানা দ্বিতীয় দিন কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

2

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি? ইসলাম কী বলে?

3

রিয়াদে সিআইএ স্টেশনে ড্রোন হামলা ও কাতারে ইরানি গুপ্তচর চক্র গ্রেপ্তার

4

আগামী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক, জানাল বিআরটিএ

5

আজ দেশের বাজারে সোনার দাম কত?

6

ট্রাম্পের ছবিযুক্ত আড়াই লাখ কমেমোরেটিভ পাসপোর্ট দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট

7

ওয়ানডেতে ৩ নম্বর পজিশনে ১৩ হাজার রানের অনন্য বিশ্বরেকর্ড কোহলির

8

৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর

9

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

10

আল-তাউনকে ১ লাখ রিয়াল জরিমানা ও দুই ম্যাচ দর্শক নিষিদ্ধ