|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা শুরু, রুটসমূহ

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নারীদের যাতায়াত নিরাপদ, সাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে সম্পূর্ণ নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালিত এই বিশেষ সার্ভিসের প্রতিটি বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই নারী বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটকে যুক্ত করে মোট ১০টি বাস চালানো হবে এবং ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস এই সেবায় যুক্ত করা হবে। ঢাকার রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুট, যা রামপুরা ও মালিবাগ হয়ে মতিঝিল যাবে; তালতলা-মতিঝিল রুট, যা খিলগাঁও, মুগদা ও সচিবালয় হয়ে চলাচল করবে; এবং ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুট, যা যাত্রাবাড়ী ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে। এছাড়া কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল রুট, মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল ও মিরপুর-১২-মতিঝিল রুট, মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুট এবং জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে। পাশাপাশি গাজীপুর ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটেও বাস চলবে। রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস এই নারী সেবার অংশ হিসেবে চলাচল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক

1

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

2

বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে সংঘর্ষ, ইয়েমেনে নিহত বেড়ে ১

3

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভালেন্তিন বার্কোকে দীর্ঘমেয়াদী চুক

5

গাজীপুরে কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

6

নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে ইতিবাচক ও আশাবাদী হবেন যেভাবে

7

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন

8

জাহেদ উর রহমান ইস্যু নিয়ে ভারতের প্রতিক্রিয়া

9

বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে: ফিফার সাক্ষাৎকারে হামজা

10

দীর্ঘস্থায়ী খরার করাল গ্রাসে উগান্ডায় অনাহারে ১৬ জনের মৃত্

11

ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযানে ৪৭০ জন গ্রেফতার ও ৪০ মামলা

12

নরওয়েকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখল পর্তুগাল

13

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

14

সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

15

আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করল জাপান

16

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের দোরগোড়ায় বাংলাদেশ: দেখে

17

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

18

চীনে টাইফুন মায়সাকের তাণ্ডব: বাঁধ ভেঙে ও ভূমিধসে নিহত ৩৮

19

যদি ফাইনালে হারতে হয়, আর্জেন্টিনার কাছেই হারতে চাই: নাদাল

20