|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশটির সর্বোচ্চ নেতার এক আত্মীয় জানিয়েছেন, তিনি আর একবার পদত্যাগের হুমকি বা প্রস্তাব দিলে তা সরাসরি গ্রহণ করা হবে। সর্বোচ্চ নেতার এক বৈবাহিক আত্মীয়ের এই বিস্ফোরক মন্তব্যের পর ইরানের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও প্রেসিডেন্টের কার্যালয় এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন এবং স্পষ্ট মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত একটি ভিডিওতে জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা মোহাম্মদ-বাগের খারাযি দাবি করেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ পর্যন্ত ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন। খারাযি দাবি করেন, সর্বোচ্চ নেতা তাকে বার্তা দিয়েছেন— তিনি (পেজেশকিয়ান) যদি আর একবার পদত্যাগের প্রস্তাব দেন, তবে আমি তাতে সই করে দেব এবং সেখানেই সব শেষ হবে।’ উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের মে মাসে পেজেশকিয়ানের একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশ পেয়েছিল, যেখানে সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় উগ্রপন্থী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল।

এদিকে প্রেসিডেন্টের মিডিয়া ও তথ্যবিষয়ক ডেপুটি মেহেদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খারাযির এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছেন, ব্যালট বাক্সে পরাজিত চরমপন্থীদের একটি অশুভ জোট জাতীয় ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে। প্রেসিডেন্টের অন্য উপদেষ্টারাও এটিকে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ উদ্দেশ্য ও কাল্পনিক গল্প বলে অভিহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, গত ১৭ জুন স্বাক্ষরিত হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে দেশটির সংস্কারপন্থী পেজেশকিয়ান সরকার এবং উগ্রপন্থী শক্তিগুলোর মধ্যকার অন্তর্দ্বন্দ্বই মূলত এই নতুন রাজনৈতিক সংকটের মূল কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টারের আগে সুইস কোচ মুরাত ইয়াকিন

1

ইরান-ইউএস চুক্তি নিয়ে শাহবাজ শরিফের বার্তা

2

ট্রাম্পকে মেলোনির কড়া জবাব

3

নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে যা বললেন

4

ব্রাজিলে ফুটবলারদের জন্য ব্যতিক্রমী শাস্তি: আহত প্রতিপক্ষ না

5

স্বামীকে খুনের পর পেট কেটে অঙ্গ বের করার অভিযোগ স্ত্রীর বিরু

6

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

7

বিমানের কাউন্টারে যাত্রী হয়রানি ও অর্থ লোপাটের সিন্ডিকেট

8

নুসরাত হত্যা মামলা: বিচারকের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া পর্য

9

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

10

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের ধারাবাহিক হামলা, ব্

11

সান্তোসকে হারিয়ে বড় জয় পালমেইরাসের

12

ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় নওশাবা, ব্যস্ত মঞ্চ ও সমাজসেব

13

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন আর্জেন্টিনার রক্ষণভাগের ভরসা ক

14

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হলেন অভিনেত্রী তমা ম

15

শেরপুরের নকলায় শহীদ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কর

16

চিকিৎসার ৮২ লাখ টাকা খরচ নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা

17

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় প্রতি ভরি

18

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল: ১ জুলাইয়ের নতুন দর জেনে

19

বক্স অফিসে ঝড় তুলল ‘মির্জাপুর দ্য মুভি’: প্রথম দিনের আয় ২৪ ক

20