|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

দেশের ছয়টি বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় অবস্থান করছে। আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইভ স্টার হোটেলের বিলাসবহুল কক্ষে বসে কর্মপরিকল্পনা করলে না

1

৬০ হাজার কোটি টাকার কৃষি ঋণ ঘোষণা: প্রকৃত কৃষকদের কাছে ঋণ পৌ

2

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত

3

বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ ফিফা

4

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

5

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

6

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: জানালে

7

ভূমিকম্পে ঢাকার নিরাপত্তা ও ঝুঁকি

8

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হ

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলীয় বৈঠক

10

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

12

হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি: সৌদি পররাষ্ট্রমন্ত

13

অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ

14

১৯৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল কাউন্টি একাদশ | PAK

15

ইসরাইলকে রক্ষায় আমেরিকার পর্যাপ্ত সামরিক শক্তি নেই: মার্কিন

16

সিনেটরদের ওপর চটেছেন ট্রাম্প

17

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক বিচার চাইলেন

18

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল আন্দিজ পর্ব

19

কম দামে এলএনজি কিনতে গিয়ে পেট্রোবাংলার গচ্চা ১২৩ কোটি টাকা

20