|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’! থাকছে ১ মিলিয়ন টোকেন লিমিট

ছবি: Image: Google

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নতুন মাইলফলক উন্মোচন করে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ (Gemini 4 Argon) উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। জটিল কাজ এবং দীর্ঘমেয়াদি যৌক্তিক বিশ্লেষণ (সাসটেইনড রিজনিং)-এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মডেলটি। এটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইনি ও আর্থিক গবেষণা এবং সাইবার নিরাপত্তা সুরক্ষায় যুগান্তকারী পারফরম্যান্স প্রদানে সক্ষম।

প্রাথমিকভাবে গুগলের ‘ফেয়ারউইন্ড প্রোগ্রাম’-এর অধীনে নির্বাচিত একদল বিশ্বস্ত সাইবার সিকিউরিটি বিশ্লেষকদের কাছে মডেলটি পৌঁছে দেওয়া হচ্ছে। সার্বজনীন মুক্তির সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও গুগল জানিয়েছে, পেড এপিআই গ্রাহক এবং ‘গুগল এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবারদের দিয়ে দ্রুতই এটি ডেভেলপার ও এন্টারপ্রাইজ পর্যায়ে নিয়ে আসা হবে। গ্রাহকদের সুবিধার্থে মডেলটির আউটপুট টোকেন লিমিট ৬৪,০০০ থেকে বাড়িয়ে ১ মিলিয়নে উন্নীত করা হয়েছে, যা একবারে অনেক গভীরে গিয়ে তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করবে।

এরই মধ্যে বিভিন্ন বেঞ্চমার্কে মডেলটি শীর্ষস্থান দখল করেছে। বিভিন্ন আন্তঃবিভাগীয় কাজের পাশাপাশি কোয়ান্টাম গবেষণায় সময়ের ব্যবহার প্রায় ৪০ শতাংশ কমিয়ে এনেছে এই মডেল। এছাড়া এর নিখুঁত সুরক্ষার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে স্বাস্থ্যসেবা খাতের সফটওয়্যারে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি বা বাগ শনাক্ত করেছে একটি গবেষক দল। সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগে প্রম্পট ইনজেকশন ও নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা বলয় আরও জোরদার করা হচ্ছে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মঞ্চে রূপকথার কারিগর: গোলকিপারদের অদম্য লড়াইয়ের গ

1

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা

2

বিলিয়ন ডলারের প্রতারণা: চীনের ব্যবসায়ী গুও ওয়েনগুইয়ের ৩০ বছর

3

চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

4

পরিবর্তন হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, নতুন তারিখ

5

পরিত্যক্ত জমিতে সূর্যমুখীর হাসি

6

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: প্রধা

7

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় নয়, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জব

8

রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদায় পুলিশের বিশেষ অভি

9

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসিম হত্যা মামলায় বন্ধু আসিফের ম

10

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল

11

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: প্রথম ধাপে

12

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলা

13

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

14

স্বপ্নের মাটি নাকি ইতিহাসের বিস্ময়: নকআউটে মুখোমুখি যুক্তরা

15

সাধারণ মানুষের স্বস্তি: হাজারও পণ্যের দাম কমালো ওয়ালমার্ট

16

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা:

17

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির

18

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

19

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মুন্স

20