বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে চার পেসার খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাকাইয়ে পৌঁছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথম টেস্টে দুর্দান্ত জয় পাওয়ার পর জয়ী একাদশে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা কম, তবে পিচের অবস্থা ও অন্যান্য বিষয় বিবেচনা করে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চোট কাটিয়ে এই টেস্টের আগে দলের সঙ্গে যুক্ত হওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ফেরা প্রসঙ্গে সিমন্স বলেন, শরিফুল দলে ভিন্ন মাত্রা যোগ করলেও একাদশের বিষয়ে তারা তাড়াহুড়ো করতে চান না। এদিকে ম্যাকাইয়ের পিচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কোচ জানান, উইকেটে কিছুটা ঘাস থাকলেও এটি বেশ শক্ত এবং একটি আদর্শ টেস্ট উইকেট। অন্যদিকে দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা কথা বললেও দল মানিয়ে নিতে প্রস্তুত বলে জানান তিনি। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইয়ে ম্যাচটি শুরু হবে।
মন্তব্য করুন