|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে মিষ্টির পদত্যাগে ভোট ১২ নভেম্বর, তফসিল দিল ইসি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি বা তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ অক্টোবর। বাছাইয়ে বাতিল হওয়া বা গৃহীত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ থাকবে ২৮ অক্টোবর এবং পরদিন ২৯ অক্টোবর সেই আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর, যার পরদিন ২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১২ নভেম্বর নির্ধারিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় নীতি ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। দলীয় প্রধানের নির্দেশের পর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়, যার ধারাবাহিকতায় এবার নতুন তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’—ভাই সোহেল খানকে সালমান খান

1

লালবাগে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সু

2

ইউরোপে থেকেও বিমানে দেশে এসে ভাড়ায় ডাকাতি!

3

‘রক্তঝরা জুলাই জাগরণ’ আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তা

4

অর্থসংকট ও অনিশ্চয়তা জয় করে ফেরদৌসি আক্তার মারিয়া বিশ্বমঞ্চে

5

জিম্বাবুয়েকে ধসিয়ে নাহিদ রানার ইতিহাস, বাংলাদেশের পক্ষে সে

6

মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

7

পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত

8

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

9

শ্রীলঙ্কা বনাম ভারত: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে

10

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা

11

মেহমুদের বায়োপিকে অভিনয় করার খবর উড়িয়ে দিলেন ইমরান হাশমি

12

হামের প্রাদুর্ভাব: চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণের জালে দরিদ্র

13

জলাবদ্ধতায় জনদুর্ভোগ: জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধ

14

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ তুঙ্গে:

15

পাকিস্তানের বেলুচিস্তানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্যানসার, আক্রা

16

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক

17

বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা: কেন এই বিশেষ সুব

18

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বর

19

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ছাত্রদল নেত

20