|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায় চটলেন শোয়েব মালিক

শোয়েব মালিক ও তার স্ত্রী সানা জাভেদ। ছবি: সংগৃহীত

চতুর্থবার বিয়ের গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে কিছুদিন নীরব থাকার পর এক বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দেন মালিক।

বিবৃতিতে তিনি বলেন, তার নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখা হয়েছে। তবে বিষয়টি যখন পরিবারকে প্রভাবিত করছে, তখন আর চুপ থাকা সম্ভব নয়। বিশেষ করে স্ত্রী সানা জাভেদ-কে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল করা হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মালিক জানান, ২০২৩ সালের শুরুতেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা-র সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পারস্পরিক সমঝোতায় তারা সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত নেন। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে নিকাহের মাধ্যমে সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।

বিবৃতিতে মালিক দাবি করেন, বিবাহবিচ্ছেদের পরই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছিলেন। কিন্তু তার নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরও বলেন, তার ছেলে এখন এতটাই বড় হয়েছে যে এসব ভিত্তিহীন গল্প পড়তে পারে, যা সামান্য ভিউ ও আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এতে তার পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মালিক বলেন, কয়েকটি লাইক বা ভিউয়ের চেয়ে জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। অযথা ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য বন্ধ না হলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, সানিয়া মির্জা ছিলেন শোয়েব মালিকের দ্বিতীয় স্ত্রী। এর আগে ২০০২ সালে আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১০ সালে সেই সংসারের ইতি টানার পর একই বছর মার্চে সানিয়াকে বিয়ে করেন মালিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

1

ইরান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তনের পরিকল্পনা ট্রাম্প

2

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবিতে ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণ

3

বক্স অফিসে ৫০% পতনের পরও রেকর্ড গড়ল বিজয়ের ‘জানা নায়কন’

4

আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট, জাবি

5

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

6

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

7

পানামার বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলের হাতছানি

8

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

9

নবম পে স্কেলে ভাতার কাটছাঁট

10

পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা, অভিযুক্ত লাইনম

11

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু ২০২৬ | হুমায়ুন কবিরের সুখ

12

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত

13

দাপ্তরিক যোগাযোগের নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

14

ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শি

15

সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্

16

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্র

17

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে প্রভাব নেই

18

জান্নাতের টিকিট বিক্রি করিনি: জামায়াত আমির

19

গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতার সহকারী

20