|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

বাম পায়ের কাফে চোট পাওয়ার কারণে গত জুন মাস থেকেই মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। যে কারণে প্রথমে ঘোষিত টেস্ট স্কোয়াডে তার নাম রাখা হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় এবং ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করেছে। বিসিবি জানিয়েছে, রোববারই তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার

1

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন

2

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার রুমিন

3

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে

4

টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

5

Croatia vs Panama Prediction: ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও

6

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফুটবলের নতুন ধ্রুপদী লড়াই ও অলিম্প

7

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ,

8

কালীঘাটে তৃণমূল কার্যালয় ও অভিষেকের অফিসে সিআইডি তল্লাশি ২০২

9

টানা ৫ দিন দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণে

10

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ৭ দফা দাবিতে ট্রাইব্যুনালে জামা

11

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

12

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়: নরওয়ের ড্রেসিংরুমে প্রিন্সেস

13

গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেস

14

বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া

15

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষ

16

সমালোচকদের ‘আবর্জনা’ বললেন হুগো ব্রুস

17

অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি চুক্তিতে সই করল ভারত

18

ভারতের ফারিদাবাদে স্কুলেই শিক্ষিকাকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তা

19

নবম পে স্কেল: ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজী

20