|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে ওঠার ‘অঘোষিত ফাইনাল’

ছবি: সংগৃহীত

চার দলের মধ্যে তিন দল ইতিমধ্যেই নিশ্চিত করেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। শেষ চারের বাকি এক জায়গা নির্ধারণ হবে আজ রাতেই। সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সমীকরণ একটাই, যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় অনেকেই স্বাগতিকদের এগিয়ে রাখছেন। গ্রুপপর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় হার তাদের চাপে ফেলেছে। ফলে শেষ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই সূর্যকুমার যাদবের দলের সামনে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও গ্রুপপর্ব শেষ করেছে অপরাজিত থেকে। সুপার এইটে দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে দুই পয়েন্ট সংগ্রহ করেছে তারা। গ্রুপ-১ পয়েন্ট টেবিলে ক্যারিবিয়ানদের অবস্থান দুই নম্বরে, আর ভারত রয়েছে তিনে। ইতোমধ্যে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তাই হিসাব পরিষ্কার, আজকের ম্যাচে জয়ী দলই যাবে শেষ চারে।

পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে ভারতের এক জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় তিনটি। ভারতের একমাত্র জয় আসে ২০১৪ বিশ্বকাপে, গ্রুপপর্বের ম্যাচে সাত উইকেটের ব্যবধানে।

সবশেষ ২০১৬ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে সাত উইকেটের জয় নিয়ে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে তারা। এবারও দারুণ ছন্দে আছে ক্যারিবিয়ানরা। স্বাগতিক ভারতকে হারিয়ে আরেকটি সেমিফাইনাল নিশ্চিত করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম

1

আমার মা সুস্থ ও জীবিত আছেন: রুনা লায়লার মেয়ের ক্ষোভ

2

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন: ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের

3

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

4

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

5

ঢাকার বাতাস আজ কতটা দূষিত? আইকিউএয়ার সূচকে জেনে নিন বর্তমান

6

যেসব রুটে চলবে নারী যাত্রীদের ‘পিংক বাস’

7

শোক বনাম উল্লাস: খামেনির মৃত্যুতে দ্বিধাবিভক্ত ইরান ও জনমনে

8

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭০৮

9

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

10

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শা

11

আশুরা উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

12

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য নতুন প্রধানমন্ত্রী অ্যান

13

ইসরাইলের ইলাত শহরে ইরাকি ড্রোন হামলা: বিকট বিস্ফোরণে ব্যাপক

14

ইরানের ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা রুখলেন ট্রাম্প

15

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা: দুইজনের মৃত্যুদণ্

16

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থ

17

এনসিপির ওপর হামলা প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম

18

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান ২০২৬ | ৭ জন উদ্ধার

19

এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি, কমেছে পা

20