|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

ইংলিশ কাউন্টিতে আগেই নিজের জাত চিনিয়েছিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে অভিষেকেই বল হাতে আগুন ঝরিয়ে চমক দেখিয়েছিলেন এই বাংলাদেশি পেসার। এবার ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত শুরু করলেন তিনি। শুধু হাসান একা নন, কেন্টের হয়ে কাউন্টিতে অভিষেক ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও। ডার্বিশায়ারের ইনিংসে পত হওয়া প্রথম তিনটি উইকেটের সবকটিই শিকার করেছেন এই দুই পেসার।

ম্যাচের শুরুতেই কেন্ট অধিনায়ক ড্যানিয়েল ইনিংসের প্রথম ওভারটি তুলে দেন হাসানের হাতে। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়ে প্রথম বলেই দলকে দুর্দান্ত ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই হ্যারি কেইমকে ক্রলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। পরের বলেই ম্যাট মন্টগোমিকে লেগ বিফোরের (এলবিডব্লিউ) ফাঁদে ফেলেন হাসান। তার এই জোড়া আঘাতে ম্যাচের শুরুতেই চালকের আসনে চলে যায় কেন্ট।

এদিকে, কেন্টের জার্সিতে কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন পেসার খালেদ আহমেদ। তিনিও উইকেটের দেখা পেতে ভুল করেননি। প্রতিপক্ষের ব্যাটার ইউসুফ বিন নাইমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন খালেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ডার্বিশায়ার ৫৯ রান সংগ্রহ করেছে, যার পুরোটাই এসেছে দুই বাংলাদেশি পেসারের কল্যাণে। ইংলিশ কন্ডিশনে বাংলাদেশি পেসারদের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেশের ক্রিকেটে আনন্দ বয়ে এনেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ প্রতিষ্ঠানে অনুদানে আয়কর রেয়াত

1

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ: হাইকোর্

2

বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লী: রাশেদ খাঁ

3

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ |

4

আজকের মুদ্রার রেট: ১৪ জুলাই ২০২৬

5

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কা

6

ইরানে এখন মারা যাওয়াও সাধারণ মানুষের সাধ্যের বাইরে

7

একের পর এক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় সরকারের বিব্রত প্রকাশ

8

প্রীতি ম্যাচে নামিবিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল রাশিয়া

9

আপিল বিভাগে বাগবিতণ্ডা: এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

10

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

11

অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঐতিহাসিক ষষ্ঠ

12

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢা

13

ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অব

14

মেটার নতুন পার্সোনাল এআই এজেন্ট ‘মিউজ’: কাজ করবে মানুষের হয়ে

15

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন: ১ বিলি

16

হাসান মাহমুদের ফাইফারে মুগ্ধ হাবিবুল বাশার

17

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে

18

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার হিসাব-নিকাশ

19

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: জুলাই সনদ বাস্তবায়

20