দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

০ শেয়ার
জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করে রেকর্ডবুকে নাম লেখালেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। পেছনে ফেললেন লিওনেল মেসি ও গ্যারি লিনেকারকে।

সংক্ষেপে মূল তথ্য
  • বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড।
  • এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
  • জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি তার পঞ্চম পেনাল্টি গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক। তবে প্রথম চেষ্টায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি কেইন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে আরেকটি কীর্তিও গড়েন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৪২তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। বিশ্বকাপে এটি তার দশম গোল, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড। এর আগে সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে নাম লেখালেন কেইন।

অবশ্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হলি ক্রস কলেজে শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

2

দিল্লি পুলিশকে এড়িয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির বিক্ষোভকারীরা,

3

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করল সরকার

4

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

5

ইরান দলকে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

6

বরিশালে ১৫ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৫

7

অস্ট্রেলিয়ায় প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ, চমক দিতে চায় জ্যোতির দল

8

পোকেমন নির্মাতাদের নতুন গেম বিস্ট অব রিইনকারনেশনে আসছে বিশেষ কুকুর ‘কু’

9

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ইতিহাস গড়ার হাতছানি

10

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী