|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বল পায়ে না থাকলেও রদ্রির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হান্সি ফ্লিক

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রদ্রিগো হার্নান্দেজ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের ৫-০ গোলের বড় জয়ে ৬২ মিনিট মাঠে থেকে নিজের পুরোনো ছন্দে ফেরার প্রমাণ দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই সাবেক তারকা। ম্যাচ শেষে তার খেলায় মুগ্ধতা প্রকাশ করে কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, বল পায়ে কিংবা বল ছাড়া উভয় অবস্থাতেই রদ্রির উপস্থিতি দলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রদ্রির প্রশংসা করে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘সে আমাদের দলে আছে বলে আমরা অত্যন্ত খুশি। মাঠে বল পায়ে সে যা কিছু করে, তার সবকিছুর মধ্যেই দুর্দান্ত লজিক বা যুক্তি থাকে। আক্রমণে দলকে সুনির্দিষ্ট কাঠামো দেওয়ার পাশাপাশি বল ছাড়া অবস্থায়ও সে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।’ তরুণ মিডফিল্ডারদের গড়ে তোলার ক্ষেত্রেও রদ্রির অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ফ্লিকের মতে, বার্নালের মতো তরুণদের জন্য রদ্রির সান্নিধ্য দারুণ এক সুযোগ এবং ড্রেসিংরুমেও তিনি একজন অসাধারণ নেতা।

এদিকে স্পেন জাতীয় দলেও রদ্রির সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সতীর্থ মিডফিল্ডার পেদ্রি। অতীতে দুজনকে একসঙ্গে খেলানো নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করা হলেও পেদ্রি স্পষ্ট করে জানিয়েছেন, রদ্রির সঙ্গে মাঠে খেলা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের। পেদ্রির ভাষায়, ‘সে প্রায় কখনোই বল হারায় না, যা রক্ষণভাগে আমাদের অনেক চাপ কমিয়ে দেয়। আমরা যত বেশি ম্যাচ একসঙ্গে খেলব, আমাদের বোঝাপড়া এবং কার্যকারিতা আরও বাড়বে।’ ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি রদ্রির এই সফল অভিষেক বার্সেলোনার মিডফিল্ডের শক্তি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি অধিগ্রহণে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

1

হযরত শাহজালাল (রহ.) মাজারে দান আত্মসাৎ ও অপরাধ সিন্ডিকেট: চা

2

হুথিদের বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে ব

3

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরু

4

বিশ্বকাপ ব্যর্থতার পর অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে ভাবছেন ব্রাজিল

5

গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্তের কারণ জানালেন জেল

6

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন: ৬ মাসে ট্রাভেল পাস ইস্

7

লেবাননে হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের, নিহ

8

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

9

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৪ জন গ্রেফতার, মাদক ও আলামত উদ্ধ

10

পুলিশের ওপর হামলা ও সার্বভৌমত্বের সংকট

11

কলাপাড়ায় সাকুরা পরিবহনের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নি

12

ইউক্রেনে হামলা আরও জোরদার এবং ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনে

13

৪৩তম বিসিএসে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

14

নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতা

15

সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

16

চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু হতেই চুরির হিড়িক, উধাও

17

অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি চুক্তিতে সই করল ভারত

18

বলিউডকে আর আগের মতো ‘পরিবার’ মনে হয় না: সঞ্জয় দত্ত

19

সমালোচকদের ‘আবর্জনা’ বললেন হুগো ব্রুস

20