|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অনুভূত হলেও আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৫টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে এবং দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির ফলে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর ট্র্যাজেডি: সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ ৪

1

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকম

2

ওটিটি ও থিয়েটারে এই সপ্তাহের নতুন ছবি ও সিরিজ

3

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক

4

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই: অস্ট্রিয়া কোচ

5

পেতার মুসার জাদুকরী গোল, অস্টিনের বিপক্ষে এফসি ডালাসের নাটকী

6

অধিকাংশ মিউচুয়াল ফান্ডের মুনাফা বাড়লেও লভ্যাংশ থেকে বঞ্চিত

7

‘প্রিন্স’ সিনেমার ত্রুটি নিয়ে মুখ খুললেন শাকিব খান: সময়ের অভ

8

ধ্বংসস্তূপের নিচে দুই বছরের সন্তান: মায়ের আর্তনাদ ও বেঁচে থা

9

Portugal vs Croatia: FIFA World Cup 2026 Round of 32 Preview

10

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার

11

সরকারের ছয় মাসের গতি ও অগ্রগতি সম্পূর্ণ হতাশাজনক: এবি পার্ট

12

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

13

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

14

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

15

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’: ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেও

16

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

17

হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার দ

18

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নত

19

রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা: কারাগারে পাঠানো হলো আহত দ

20