|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিভারপুলে বারকোলার অভিষেক কি আগামীকালই?

দলবদলের বাজারে বড়সড় চমক দেখিয়ে ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে নিজেদের শিবিরে ভিড়িয়েছে লিভারপুল। দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে রেকর্ড ১২৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজি থেকে এই তারকাকে দলে টানে ইংলিশ ক্লাবটি। নতুন এই তারকাকে বেঞ্চে বসিয়ে রাখার কোনো পরিকল্পনা নেই কোচ আন্দোনি ইরাওলার। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ইপসউইচ টাউনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেই লিভারপুলের লাল জার্সিতে অভিষেক হতে পারে বারকোলার।

দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে বারকোলাকে দলে টানে লিভারপুল। নতুন মৌসুমে পিএসজির হয়ে কোনো ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়া এবং প্রাক্-মৌসুমে এক মিনিটও মাঠে না নামলেও লিভারপুলে এসে অনুশীলনে ঠিকই নিজের ছন্দ ফিরে পেয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। কোচ ইরাওলার ভাষায়, বারকোলা বর্তমানে বেশ ‘ভালো জায়গায়’ আছেন। ফরাসি এই তারকার লিভারপুলে আসার তীব্র আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্লাবটির কোচ। ইরাওলা জানান, দলের এই পজিশনে একজন মানসম্মত খেলোয়াড় ভেড়ানোই তাদের প্রধান অগ্রাধিকার ছিল এবং বারকোলা মাঠে নেমে দলকে সাহায্য করার পূর্ণ মানসিকতা নিয়েই এসেছেন।

তবে বারকোলাকে সরাসরি মূল একাদশে খেলানোর ক্ষেত্রে কিছুটা সতর্ক অবস্থান বজায় রাখছেন লিভারপুল কোচ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, প্রাক্-মৌসুমে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফরাসি এই উইঙ্গারের কিছুটা ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে। শেষ মুহূর্তের অনুশীলনে সবকিছু ঠিকঠাক থাকলে তাকে স্কোয়াডে রাখা হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এবারের গ্রীষ্মকালীন দলবদলে বারকোলার পাশাপাশি জেরেমি জ্যাকুয়েট, ভিক্টর মুনোজ ও ধারে রোনালদ আরাউহোকেও দলে ভিড়েছে লিভারপুল, যা দলটির স্কোয়াডকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবার গিলাফের হাজার বছরের ইতিহাস

1

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্

2

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

3

দুই প্রধানমন্ত্রী কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায়: ভারতীয়

4

সিপিএলে দানুশ শানাকার রেকর্ড সেঞ্চুরি, সেন্ট কিটসের বিশাল জয়

5

জানুয়ারির প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গি

6

সেপ্টেম্বরের বদলে অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, ফাঁস হলো নতুন

7

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস: পাম্পে

8

হতাশা কাটিয়ে অবশেষে অনুশীলনে নেইমার: সান্তোসের ঘুরে দাঁড়ানোর

9

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হ

10

হরমুজ প্রণালি সংকট: মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা ও মধ্যপ

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

12

গোলশূন্য প্রথমার্ধ ও ইনজুরির ধাক্কা—স্পেন বনাম আর্জেন্টিনা ফ

13

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভি

14

ফিফার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ মিশরের কোচের

15

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস

16

রেকর্ড সংখ্যক জয়ে শীর্ষস্থান ধরে রাখল হংকং ও চাইনিজ ইউনিভার্

17

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

18

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলা: প্রাণ গেল ৬ ফ

19

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে মিলল ৪ বস্তা টাকা

20