|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এই মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টকশোতে এই কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ১০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। এর আগে গত বছরের ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে আসামিরা আদালতে উপস্থিত না হয়ে পলাতক থাকায় বিচারক তাদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই নতুন নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ পরিচালিত হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের

1

মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র

2

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

3

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী রবিউলের মৃত্যুদণ্

4

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ

5

মাত্র ৩০ সেকেন্ড সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব আশ্চর্যজনক পরিবর্

6

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টির

7

ফাইনালের আগে মুখ খুললেন গার্দিওলা: মেসি নাকি স্পেন, বাজি কার

8

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে: ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্

9

অছাত্ররা রাজনীতি নয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন: জবি শিক

10

পেনসিলভেনিয়া লটারি ফলাফল: ২৫ জুলাই ২০২৬ এর বিজয়ী নম্বরসমূহ

11

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

12

ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা: কবে, কোথায় হ

13

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির করিম খান সাময়িক বরখাস্ত

15

এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি, কমেছে পা

16

আইন সাংবাদিকতা বিচার ও জনগণের সেতুবন্ধন: ল’ রিপোর্টার্স ফোরা

17

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

18

সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা

19

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টি

20