|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজপথে হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিন: রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

দেশজুড়ে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে উত্তপ্ত কর্মসূচি বা হুমকির পথ না বেছে জাতীয় সংসদে এসে সুনির্দিষ্ট ও বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফসল হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, সরকারবিরোধী দলগুলোর লংমার্চ বা রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারকে সম্মান জানায়, তবে শুধু সমালোচনার পাশাপাশি এই সংকট উত্তরণে তারা কোথা থেকে ও কীভাবে জ্বালানি সংগ্রহ করবে, তার একটি কার্যকর বিকল্প প্রস্তাবও দেশবাসীর সামনে তুলে ধরা উচিত। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতির কারণেই মূলত জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা তৈরি হয়েছে, যা কোনো একক সরকারের কারণে ঘটেনি। সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলিকালে পরিকল্পিতভাবে কোনো ধরনের অচলাবস্থা তৈরি না করে গঠনমূলক মতামত ও পথনির্দেশ দেওয়া রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের সাহসিকতা ও অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী সেই দিনগুলোতে গান ও নৃত্যের মতো নান্দনিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মনে দারুণ উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অন্যান্য বিশিষ্টজনেরা। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের শপথগ্রহণ সম্পন্ন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে রাশিয়া সফর করলেন সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ: নেপথ্যে

1

শিক্ষাঝুঁকিতে দেড় লাখ রোহিঙ্গা শিশু, শিবিরে আশার আলো

2

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

3

আমির খানের ভাই হায়দারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সাবেক

4

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

5

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন:

6

শহীদ মায়ের আর্তনাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী তার

7

সমালোচকদের ‘আবর্জনা’ বললেন হুগো ব্রুস

8

লিগস কাপ ২০২৬: চমকপ্রদ পারফরম্যান্স, দুর্দান্ত হ্যাট্রিক এবং

9

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈ

10

‘বাহুবলী’ নয়, আমরা ‘চোখের বালি’ তৈরিতে সেরা: প্রসেনজিৎ

11

হবিগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রশক্তি নেতার চোখে আলো ফেরার শঙ্কা ন

12

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩০

13

মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

14

কিয়েভে বড় ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার, কূটনীতিকদ

15

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চা

16

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সবুজ দেশে গড়তে কাজ করছে সরকার: মীর শা

17

পেপারবিহীন আধুনিক সংসদ গঠনে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

18

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডা

19

পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত

20