|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে কান্নার রোল ও হাহাকার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার কোনো বিএনপির সরকার নয়, বরং এটি হলো হাসিনার সরকার। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই তাদের এই লংমার্চ কর্মসূচি চলছে বলে জানান তিনি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, একসময় রাশিয়ার শক্তিশালী নেতা ক্রুশ্চেভের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তার মা কান্নাকাটি শুরু করেছিলেন। মার্বেলের বাড়ি, বড় গাড়ি ও বিলাসবহুল জীবন হারানোর ভয়ে সেদিন মা যেভাবে কেঁদেছিলেন, ঠিক তেমনি ক্ষমতার বাইরে গেলে বর্তমান বিএনপি নেতাকর্মীদের অবস্থাও একই হবে বলে মন্তব্য করেন তিনি। অলি আহমেদ আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঘরে ঘরে আজ কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকেও সাবধান হতে হবে এবং দেশবাসীকেও সজাগ থাকতে হবে।

ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভে নয়, কেবল দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই রোডমার্চ করা হচ্ছে বলে স্পষ্ট জানান কর্নেল অলি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা কোনো মুনাফেক ও বেইমানের কথায় বিভ্রান্ত না হয়ে ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে নিজেদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

1

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দ

2

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভা

3

ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’

4

বিশ্বকাপের নকআউটে ফ্রান্সের বড় ধাক্কা: প্যারাগুয়ের বিপক্ষে ম

5

নবম পে স্কেলে আসছে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বদলাচ্

6

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্ম

7

উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা,

8

রিয়াদে সিআইএ স্টেশনে ড্রোন হামলা ও কাতারে ইরানি গুপ্তচর চক্র

9

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

10

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

11

ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

12

দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর: কাপুর ও আহুজা

13

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম

14

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত ও সহকারী: কেরালার ঐতিহাসিক ও বি

15

কুমিল্লায় রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, চরম ভোগান্তিতে এইচ

16

লোক হাসানো সিদ্ধান্ত! অন্টারিও হ্রদের নাম বদলে 'লেক আমেরিকা

17

শেষশয্যায় খামেনি: জন্মস্থান মাশহাদে পৌঁছাল মরদেহ

18

৮,০০০mAh ব্যাটারিসহ Oppo K15s, সঙ্গে K15x এর দাম ও ফিচার

19

বিশ্বকাপজয়ী দলকে কেন আসল ট্রফির বদলে নকল ট্রফি দেওয়া হয়?

20