|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য দুদিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে নেপালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবগত হওয়াই এই সফরের প্রধান লক্ষ্য। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেওয়া এবং ভবিষ্যৎ মানবিক সহায়তার প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হবে। সফরকালে তিনি স্থানীয় আলেম-উলামা ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। দুদিনের এই সংক্ষিপ্ত সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের দিন

1

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

2

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে শিশুসহ আটজনের মর্মান্তিক মৃত্যু

3

নেপালের পাহাড়ি ঢলে ভারতে হাই অ্যালার্ট: বিহারে প্রবেশ করছে ব

4

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ২১ নিহত, আহত ৪

5

ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যু ও মার্কিন যুদ্ধের

6

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প

7

তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার:

8

সাদা পোশাকে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানো হচ্ছে: অখিলেশ যা

9

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাম

10

খামেনির জানাজায় আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি

11

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্

12

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক

13

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে এআর আমীন

14

জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন

15

ইরানে হামলা আপাতত স্থগিত হলেও মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্ত

16

অতিবৃষ্টি ও দুর্যোগের সময় নবীজি (সা.)-এর শেখানো দোয়া

17

তুহিন-ফাহাদের পূর্বপরিকল্পনা ও কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা

18

শ্রীলঙ্কা বনাম ভারত, ১ম টেস্ট, গলে টেস্ট লাইভ স্কোর ও ধারাভা

19

ঢাকার খুব কাছেই ভূমিকম্পের উৎপত্তিস্থল: অশনি সংকেত?

20