দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: এমপি ইশরাক হোসেন

০ শেয়ার
উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: এমপি ইশরাক হোসেন

ঘুষ লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এক বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করেছেন যে, উপহার বা যে নামেই ডাকা হোক না কেন, এ ধরনের লেনদেন সরকার সমর্থন করে না।

সংক্ষেপে মূল তথ্য
  • উপহার বা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
  • স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন।
  • ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন।


উপহার বা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।”

তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক দল কখনোই কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর একান্তই ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী কিংবা বর্তমান সরকার কোনোভাবেই একে প্রশ্রয় দেয় না। তাই সংবাদমাধ্যমে বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল বলে তিনি মত প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মন্তব্য করেছিলেন যে, ঠিকাদার কাজ শেষে নিজের প্রফিট বা লভ্যাংশ থেকে খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে কোনো উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না এবং তা নেওয়া যেতে পারে। প্রতিমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শাহবাজ শরিফের সরকার পূর্ণ মেয়াদেই টিকবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির

2

বাঁশখালীতে বাবা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহসহ উদ্ধার শিশুদের লাশ

3

রামেক হাসপাতালে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ

4

এইচএসসি পরীক্ষায় ফেলের গ্লানি সইতে না পেরে মাগুরায় ২ শিক্ষার্থীর আত্মহত্যা

5

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

6

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষের পরও অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা

7

টাইব্রেকারের নিয়মে বড় বদল আনছে ফিফা

8

ভাতিজাকে অপহরণের পর হত্যা: টাঙ্গাইলে চাচার মৃত্যুদণ্ড

9

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

10

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা