|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সারা দেশে শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রোববার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দেশব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্দেশ্য বাস্তবায়নে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র একযোগে কাজ করছে। চিকিৎসকদের মতে, শিশুদের শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি থাকলে অপুষ্টির ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যা পরবর্তীতে হামের মতো মারাত্মক রোগের প্রকোপ বাড়িয়ে দিতে পারে।

সাধারণত বছরে দুই বার এই ক্যাম্পেইন আয়োজনের নিয়ম থাকলেও, বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে সর্বশেষ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের মার্চ মাসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থায়নকারী সেক্টরাল প্রোগ্রামের মেয়াদ শেষ হয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকারের সময় বিকল্প ফান্ডের অভাব এবং ওপেন টেন্ডারের মাধ্যমে ক্যাপসুল সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় মাঝে এই কর্মসূচি স্থগিত ছিল।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাপসুল সংগ্রহের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে ইউনিসেফের (UNICEF) সহায়তায় সরকার এই ক্যাপসুলগুলো সংগ্রহ করেছে। তিনি আরও আশ্বাস দেন যে, বর্তমান জটিলতা কাটিয়ে ওঠায় এখন থেকে নিয়মিত এই কর্মসূচি পরিচালিত হবে এবং পরবর্তী ক্যাম্পেইন আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্র

1

শেখ হাসিনার মৃত্যু ও কবর এই দেশে হবে না: সারজিস আলম

2

ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান মোজত

3

৪০ বছরের সংসদীয় জীবনে কোনো সরকারি সুবিধা পাননি স্পিকার হাফিজ

4

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয

5

২০২৬ লিগস কাপে মাঠে নামতে প্রস্তুত মন্তেরি, প্রতিপক্ষ অরল্যা

6

জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন

7

বড়লেখায় অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

8

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে লক্ষ্মীপুরে বিএনপির বিশেষ

9

ইংল্যান্ডের সেই বিতর্কিত গোল: সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুল

10

উত্তর পাকিস্তানে নিখোঁজ ব্রিটিশ ট্রেকার আলেকজান্ডার হ্যারিসে

11

বিশ্বকাপ সাফল্যের গোপন রহস্য যৌনতা?

12

খামেনির শেষ বিদায়: তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রি

13

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

14

বল স্টাম্পে লেগেও বেঁচে গেলেন ক্যামেরন গ্রিন, ভাগ্যের সহায়তা

15

বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে ব

16

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে আনন্দের জোয়ার, গাজায়

17

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

18

মানের সঙ্গে আপস না করে মাছ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর

19

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা: কেন্

20