|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি টুথপেস্টে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) দীর্ঘ এক বছর ধরে চালানো এক গবেষণার পর এই তথ্য প্রকাশ করেছে। রবিবার (২৬ জুলাই) এসডো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে, যেখানে প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া গেছে।

সারাদেশের প্রায় ২৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে বাংলাদেশে উৎপাদিত ২৫টির মধ্যে ২২টি, ভারতে উৎপাদিত ৫টির মধ্যে ১টি, থাইল্যান্ডে উৎপাদিত ২টির মধ্যে ১টি এবং ভিয়েতনামের ২টি টুথপেস্টের দুটিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এমনকি শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও এই ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।

যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে: গবেষণা অনুযায়ী, মেডিপ্লাস ফ্লুরিড জেলে সর্বোচ্চ ৩২০টি, ক্লোজ আপ রেড হট ও মেন্থল ফ্রেশে ১৬০টি করে, সিগনাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট এডভান্স সল্ট ও হিমালায়া কমপ্লিট কেয়ারে ১০০টি করে এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এছাড়া পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট, হোয়াইট প্লাস রেড, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল, সিগন্যাল হোয়াইটেনিং ও মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্টে ৬০টি করে কণা মিলেছে।

তালিকায় আরও রয়েছে এএম.পিএম. হার্বাল, মেডিপ্লাস ডিএস, পেপসোডেন্ট জার্মিচেক+, ম্যাজিক হার্বাল, মেসওয়াক এবং ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে—যেগুলোতে ৪০টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। ডেন্টিন জেল, ক্লোজ আপ লেমন সি সল্ট, ব্রাশ আপ হোয়াইটেনিং জেল এবং হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্টে ২০টি করে কণা শনাক্ত হয়েছে। অন্যদিকে শিশুদের টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিডস অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে।

যে ৮টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নেই: পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ৮টিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এই নিরাপদ ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ ও প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি, ভারতের প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার, সেনসোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্সফ্রেশ, কোলগেট অ্যাক্টিভ সল্ট এবং থাইল্যান্ডের কুডুমু (অরেঞ্জ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলা: পুলিশ সদর দপ্তরে নিহত ৯

1

কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক কেভিন পিনা

2

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

3

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে সেটিও সংস্কার

4

২০৩০ ফিফা বিশ্বকাপ: কার কেমন সম্ভাবনা? দেখে নিন শীর্ষ দশ দলে

5

ভারতের টেস্ট দলের নতুন ভরসা ধ্রুব জুরেল: কীভাবে অপরিহার্য হয়

6

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ও দ্বিতীয় বিয়ে নিয

7

গাইবান্ধায় পেটে কাপড় বেঁধে প্রসূতি সেজে নবজাতক চুরির সময় স্ব

8

সুপার অ্যাপের পথে টিকটক: ভিডিওর বাইরেও মিলবে সব সুবিধা

9

ইয়ামাল-নিকোকে নিয়েই বিশ্বকাপ শুরু করবে স্পেন

10

কিউরাসাওকে গোলবন্যায় ভাসাল জার্মানি

11

বিশ্বকাপের টিকিট নিয়ে ফের বিতর্কে ফিফা: রিসেল প্ল্যাটফর্মে অ

12

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

13

দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রেকর্ড ১৬ লাখ টন ডিজেল

14

করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা

15

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলন ২০২৬ | এনসিপি বনাম বি

16

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

17

ফ্রান্স বনাম স্পেন: সেমিফাইনালের আগে মুখোমুখি পরিসংখ্যানে এগ

18

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা

19

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: স্পেনকে এগিয়ে রাখছেন টনি ক্রুস, মেসির

20