|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সফর শেষ করে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সফলভাবে পাঁচ দিনের ব্যস্ততম সফর শেষ করে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের পথে রওনা হন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবারের জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সাধারণ পরিষদের বিতর্কে বাংলায় ঐতিহাসিক ভাষণ দেন। তাঁর এই ভাষণে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংস্কার, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জোরালো দাবি বিশ্বমঞ্চে তুলে ধরা হয়।

নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন উচ্চপর্যায়ের সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বিশ্বব্যাংক ও গেটস ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে এই সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ কেনার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প

1

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

2

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

3

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুমোদন পেল ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স

4

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্য

5

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, প্রতি ভরিতে কমলো ৯,

6

চেহারা নিয়ে সমালোচনা: নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা কাইফ

7

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নি

8

ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি

9

জুলাই মাসে দেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, শীর্ষে মোটরসাইকে

10

হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদিকে হত্য

11

পুলিশ অপরাধীদের ধরতে পারেনি, ৬ মাসে এমন একটি ঘটনাও নেই: স্বর

12

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে জেমিনি ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার

13

ঢাকা কলেজে একাদশের ক্লাস শুরু: নবীনদের উচ্ছ্বাসে মুখরিত ক্যা

14

বিশ্বকাপের প্রথম দিনেই ৯৬ বছরের রেকর্ড ভাঙল

15

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

16

বাণিজ্যিক পোলট্রি খামারে দ্রুত বাড়ছে ক্যাম্পাইলোব্যাক্টার ব্

17

নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নে

18

গাঁজা খেয়ে বিমান চালনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভয়াবহ ঝাঁকুন

19

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

20