দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের ক্রেডিট ইনফরমেশন সেন্টার বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু করেছে। নারী প্রার্থীদের জন্য উন্মুক্ত এই সুযোগটিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২৪ থেকে ৩০ বছরের মধ্যে এবং কম্পিউটারে এমএস অফিস, বিশেষ করে এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও কোনো অভিজ্ঞতা ছাড়াও নতুন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায়। নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী আকর্ষণীয় বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত কর্মীরা মোবাইল বিল, দুপুরের খাবারের সুব্যবস্থা, প্রতি বছর বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ এসিআইয়ের নিয়মিত সুবিধাদি পাবেন।
মন্তব্য করুন