|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আকর্ষণীয় সুবিধায় চাকরি দিচ্ছে অ্যাপেক্স

দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি, আইটি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে যোগ্য জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গত ১৫ জুলাই ২০২৬ থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে (এসএপি এবিএপি ডেভেলপমেন্ট এবং ইআরপি বাস্তবায়নে) প্রার্থীর কমপক্ষে ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কর্মস্থল ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-১ এলাকায়। পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস। এ ছাড়া দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য জীবন বিমা সুবিধা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, প্রাপ্যতা সাপেক্ষে যাতায়াত (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্স পণ্যের ওপর ‘অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট’ মিলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

1

রাজস্থান রয়্যালসের শেয়ার থেকে ৪৫০ কোটি টাকা পাচ্ছে শেন ওয়

2

হাইতির মুসলিমদের অনন্য পথচলা

3

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

4

মার্কিন হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

5

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এক পরিবর্তন আনল

6

সাভারে কথা কাটাকাটির জেরে এসবি পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্য

7

কলকাতায় নির্মাণাধীন গুদাম ধস: মৃতের সংখ্যা বেড়ে ১০

8

নোয়াখালীতে ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার অ

9

রাশিয়ার লজিস্টিক কেন্দ্রে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা: নিহত

10

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি

11

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

12

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

13

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে ইরান: আলোচনায় বসার শর্ত দ

14

চেহারা নিয়ে সমালোচনা: নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা কাইফ

15

ভারতের উজান থেকে নেমে আসা পানিতে আখাউড়ায় আকস্মিক বন্যা

16

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

17

বিশ্বকাপে ভারতের জয়, বাংলাদেশের শুভসূচনা

18

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক

19

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি

20