দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

০ শেয়ার
সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে রয়েছে বোয়িংয়ের জেডিএএম-ইআর এবং হানিওয়েলের ইঞ্জিন।

সংক্ষেপে মূল তথ্য
  • সৌদি আরবের সামরিক সক্ষমতা জোরদার করতে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।
  • মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই চুক্তির আওতায় সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের ‘জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ’ বা জেডিএএম-ইআর বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হলো মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং।

সৌদি আরবের সামরিক সক্ষমতা জোরদার করতে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই চুক্তির আওতায় সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের ‘জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ’ বা জেডিএএম-ইআর বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হলো মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। পাশাপাশি, প্রায় ৭৫ কোটি ডলার ব্যয়ে ট্যাংক ও সামরিক যানের জন্য ‘এজিটি-১৫০০’ ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল ঠিকাদার হানিওয়েল (Honeywell)।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হলে তা সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এছাড়া বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মার্কিন ও উপসাগরীয় মিত্রদের সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতেও এই চুক্তি বড় ধরনের ভূমিকা রাখবে। ওয়াশিংটনের মতে, প্রধান অ-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা জোরদারের মাধ্যমে এই চুক্তি যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের মন্ত্রীর বৈঠক

2

এসিআই প্রিমিও প্লাস্টিকে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

3

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

4

তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বোর্ডের দ্বিতীয় সভা

5

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার

6

ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় হুমকি

7

৪২-এ পা দিলেন শ্রেয়া ঘোষাল: এক সুরের জাদুকরীর বর্ণাঢ্য পথচলা

8

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রুহুল কবির রিজভী

9

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

10

ক্ষমতার প্রতীক ছিল হাসানাতের সেরনিয়াবাত ভবন, ধ্বংসস্তূপে এখন শিয়াল-কুকুরের বাস