|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান হামলা চালালে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে: তালেবান

আফগানিস্তানের ভেতরে পাকিস্তান কোনো ধরনের সামরিক অভিযান চালালে তার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সশস্ত্র হামলা চালানোর সমস্ত অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের ভূখণ্ডের পবিত্রতা লঙ্ঘন করে হামলা চালায়, তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় কাবুলের পূর্ণ আত্মরক্ষার অধিকার রয়েছে। জাতিসংঘের সনদের ৫১ নম্বর ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান যদি এই ধারা ব্যবহার করে আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে আফগানিস্তান নিজের দেশ রক্ষার্থে তার জবাব দেবে।’ আফগান সার্বভৌমত্ব লংঘিত হলে পাকিস্তানকে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন যে, আফগান ভূখণ্ডে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। পাকিস্তানি কর্তৃপক্ষের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মুজাহিদ বলেন, তালেবান সরকার কখনোই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান ভূখণ্ডে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। এমনকি অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা পরিচালনাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকেও তারা কোনো ধরনের সমর্থন বা সহায়তা দেয় না বলে স্পষ্ট জানান তিনি।

মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও অস্থিরতার দায় অযৌক্তিকভাবে আফগানিস্তানের ওপর চাপানো উচিত নয়; বরং ইসলামাবাদের উচিত নিজেদের নিরাপত্তা সমস্যা দেশের ভেতরেই সমাধান করা। টিটিপি বা বেলুচ গোষ্ঠীগুলোকে ঘিরে পাকিস্তানের যে বর্তমান অস্থিরতা, তা তালেবানের ক্ষমতা গ্রহণেরও অনেক আগের ঘটনা বলে স্মরণ করিয়ে দেন তিনি।

দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে কাবুলের আগ্রহের কথা জানান মুজাহিদ। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এছাড়া কাবুল ও ইসলামাবাদের মধ্যকার চলমান পারস্পরিক বিরোধ নিরসনে সৌদি আরবের মতো বন্ধুভাবাপন্ন দেশের আরও সক্রিয় ভূমিকার বিষয়টিকেও স্বাগত জানিয়েছে তালেবান প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল

1

ভারতে জেন জি বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরবর্তীত

2

ইরানের সঙ্গে জ্বালানি তেল বাণিজ্যের অভিযোগে ভারতের চার কোম্প

3

সংসদে ‘জুলাই যোদ্ধা’দের দায়মুক্তি বিল পাস: নিষিদ্ধ হচ্ছে আওয়

4

ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা: দিল্লিতে সংবাদ সম্মেলনে বড়

5

৫ আগস্টের পরও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি: ফরিদা আ

6

জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা ওডিআই

7

১৬ বছর বয়সী ডাউম্যানের চমক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর্সেনাল

8

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্না

9

লন্ডনে শুটিংয়ের ফাঁকে ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ খান,

10

শক্তিশালী টেন্সর জি৬ প্রসেসর ও ফাস্ট চার্জিং নিয়ে এলো গুগল প

11

মারা গেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান, সাংস্কৃতিক অঙ্গনে শ

12

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

13

বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে: তামিম ই

14

রাশিয়ায় তৈরি ক্যানসারের প্রথম টিকা সফল: মেলানোমা রোগীর শরী

15

মন্ত্রীদের বাংলো সাজাতে ৯২ কোটি টাকা খরচ, স্কুলের বেহাল দশা

16

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

17

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশ

18

দিলারা হাফিজের ইন্তেকাল ও জানাজার সময়সূচি ২০২৬ | স্পিকারের স

19

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের মারধ

20