|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূকম্পনের ফলে দেশটিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উচ্চ ভূমিতে সরে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইতোমধ্যে নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ উপকূলে আঘাত হেনেছে।

বর্তমান পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করার কথা জানিয়েছে সরকার। দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছে পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

ভূমিকম্পের তীব্রতার কারণে কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জুন উত্তর জাপানে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলেও তাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এবং প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই এ ধরনের ভূকম্পন অনুভূত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যায় মৎস্য খাতে ৯১ কোটি টাকার বিপর্যয়

1

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজ

2

বীমা খাতের দরপতনেও বড় মূলধনী শেয়ারের সমর্থনে ডিএসইর বাজার সূ

3

৭০০০ এমএএইচ ব্যাটারির প্রোটোটাইপ কেন বাদ দিল স্যামসাং?

4

বিশ্বকাপ ২০২৬: জার্মানি বনাম কুরাসাও ম্যাচের সময়সূচি, লাইভ স

5

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি: আমির পদে বহাল চরমোনাই

6

ভারতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা ও দেশে ফেরার প

7

ঐতিহাসিক বোলিং স্পেলে ৫ উইকেট নিলেন জাস্টিন গ্রিভস

8

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার নির্দে

9

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

10

আইফোন ১৮ প্রো লাইনআপে আসছে নতুন রঙ, ফাঁস হলো তথ্য

11

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স

12

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মে

13

টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

14

সেপ্টেম্বরের এলপিজি দাম: ১২ কেজি সিলিন্ডার ১৩ টাকা কমে ১৫৮৫

15

বাহুবলে শ্যামলী পরিবহনের বাস খাদে: ১০ যাত্রী আহত, ঢাকা-সিলেট

16

নবম পে স্কেল: ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজী

17

হাসনাত-সারজিসের তদবির বাণিজ্যের অভিযোগ তুললেন রাশেদ খান

18

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকার

19

চিকিৎসার কঠিন সময়ে কোরআনের আয়াত শেয়ার করে কী বার্তা দিলেন তা

20