|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও অনাগত সন্তানকে হারালেন ইউসুফ

বাবা ডাক শোনার দীর্ঘ অপেক্ষা নিমিষেই শেষ হয়ে গেল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী সানজিদা ইসলাম ও গর্ভের অনাগত সন্তান উভয়কেই হারিয়েছেন রাজধানী ঢাকার বংশালের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ। চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির জীবনে নতুন অতিথি আসার আনন্দ এভাবে বিষাদে রূপ নেবে, তা কেউ ভাবতেও পারেননি। ১৪ সেপ্টেম্বর ছিল ইউসুফের নিজের জন্মদিন, অথচ জন্মদিনের দিনটিতেই স্ত্রীকে চিরতরে হারিয়ে শোকে প্রাগলপ্রায় হয়ে পড়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর নিয়মিত চেকআপে সানজিদার গর্ভের শিশুর হৃদ্‌স্পন্দন স্বাভাবিক থাকলেও তার শরীরে কিছুটা জ্বর ভাব ছিল। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদ্-দীন হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেদিন চিকিৎসকরা বেবি ঠিক আছে জানিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও পরদিন রাতে সানজিদার বমি ও দাঁত ব্রাশ করার সময় রক্তপাত শুরু হয়। পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মায়ের গর্ভেই মারা গেছে অনাগত সন্তান। অবস্থার অবনতি হলে আদ্-দীন থেকে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্লাটিলেট আশঙ্কাজনকভাবে ৫ হাজারে নেমে যাওয়ায় অস্ত্রোপচার সম্ভব হয়নি। অবশেষ গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে গর্ভের মৃত সন্তান বাইরে আসে এবং পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা। জন্মদিনে স্ত্রীকে হারানোর এই বেদনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইউসুফ আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে লিখেছেন, "অনেক অপেক্ষা আর ধৈর্যের পর আল্লাহ আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু বাবা হওয়ার আনন্দটা আমি পেলাম না।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে সম্ভাবনাময় কোনো উদ্যোগ থেমে থাকবে না: তথ্যপ্রয

1

ইরান-ইউএস চুক্তিকে ট্রাম্পের উপদেষ্টার প্রশংসা

2

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

তরুণদের ‘বিসিএস ডিজিজ’ থেকে বের হতে হবে: জাহেদ উর রহমান

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান,

5

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

6

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

7

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো.

8

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্

9

তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়

10

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায

11

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

12

পটিয়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

13

ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক সাল

14

ছাত্রদলের কমিটি প্রায়ই চূড়ান্ত: শেষ মুহূর্তে যাদের ঘিরে বেশি

15

বিগত সরকারের টিকার ঘাটতিতেই হামের প্রাদুর্ভাব: ভিটামিন এ প্ল

16

আ.লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দ

17

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

18

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক

19

বিদেশের কেন্দ্রগুলোতে এসএসসিতে পাসের হার ৮৮.০৬ শতাংশ

20