দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলের স্বাধীনতা দিবসে বিশেষ আমন্ত্রণের পেলেন ফ্লাইদু্বাইয়ের বীর

০ শেয়ার
ইসরাইলের স্বাধীনতা দিবসে বিশেষ আমন্ত্রণের পেলেন ফ্লাইদু্বাইয়ের বীর

সহকারী পাইলটের হামলা প্রতিহত করে ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ইসরাইলের স্বাধীনতা দিবসে বিশেষ সম্মানের আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু।

সংক্ষেপে মূল তথ্য
  • মাঝ আকাশে বিমানে ঘটে যাওয়া এক মারাত্মক ও বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন।
  • তার এই অসাধারণ বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ইসরাইলের পরবর্তী স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠানে মশাল প্রজ্বজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
  • গত শনিবার (৩ অক্টোবর) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বীর পাইলট স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

মাঝ আকাশে বিমানে ঘটে যাওয়া এক মারাত্মক ও বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন। তার এই অসাধারণ বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ইসরাইলের পরবর্তী স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠানে মশাল প্রজ্বজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত শনিবার (৩ অক্টোবর) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বীর পাইলট স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ সময় তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করে নেতানিয়াহু বলেন, আপনি কেবল ভারতেরই নন, বরং ইসরাইল এবং পুরো বিশ্বের জন্য একজন সত্যিকারের বীর। তার এই সাহসিক কাজের প্রতি সম্মান জানিয়ে তাকে ইসরাইলের স্বাধীনতা দিবসের প্রধান উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

এর আগে গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে উড্ডয়নরত অবস্থায় ওমানি সহকারী পাইলটের নৃশংস হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি চরম উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে ককপিটের পরিস্থিতি সামাল দেন এবং বিমানটিকে বড় ধরনের দুর্ঘটনা ও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। এই দুঃসাহসিক ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রশংসিত হচ্ছেন।

এর আগে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই ভারতীয় পাইলটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে কথা বলে তার সাহসিকতা ও অসামান্য দক্ষতার উচ্চ প্রশংসা করেছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার পুরো ঘটনাটিকে একটি ‘ব্যর্থ সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে এবং সহকারী পাইলটের এমন হিংসাত্মক আচরণের পেছনে কোনো গোপন জঙ্গি গোষ্ঠী বা সুনির্দিষ্ট ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিজিটাল ও প্রযুক্তিগত প্রমাণাদি নিয়ে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এসএসসি পরীক্ষা ২০২৬: মাউশির ১১ দফা নির্দেশনা ও কঠোর নজরদারি

2

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

3

মুক্তি পেলেন রাহুল গান্ধী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা

4

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ

5

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবিতে ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা

6

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

7

রাকসুর তহবিল থেকে অর্থ উত্তলনে অনিয়মের অভিযোগ: ছাত্রদলের ৭ দফা দাবি

8

বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

9

জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ

10

‘কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না, হবেও না’: জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতকে সাফ জানাল পাকিস্তান