দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি

০ শেয়ার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

সংক্ষেপে মূল তথ্য
  • নেপালে আঘাত হানা ভয়াবহ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা হু হু করে বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে।
  • পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন মানুষ।
  • শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

নেপালে আঘাত হানা ভয়াবহ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা হু হু করে বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন মানুষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অপরদিকে প্রতিবেশী চীনের তিব্বতে এই প্রাকৃতিক বিপর্যয়ে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। সব মিলিয়ে গত ২৬ আগস্টের ওই ভয়াবহ বিপর্যয়ে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক, যার মধ্যে পর্বতারোহী ছাড়াও তিব্বতের পবিত্র তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়া পুণ্যার্থীরাও রয়েছেন। এছাড়া নেপাল ও তিব্বতের বন্যার স্রোতে ভেসে যাওয়া মরদেহগুলোর মধ্য থেকে ভারত সীমান্ত থেকেও এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের এই মৃত্যুর পরিসংখ্যামের সঙ্গে যুক্ত করা হয়নি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

2

রিয়াদের খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন; ফ্লাইট বাতিল

3

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

4

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্মকর্তা বদলি

5

দেশে গ্যাস ও জ্বালানির উৎপাদন না বাড়ালে স্থায়ী সমাধান আসবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

6

জার্মানির নকআউট মিশন: মুসিয়ালা ও ভির্টজকে নিয়ে বড় সিদ্ধান্ত নাগেলসমানের

7

বিশ্বকাপে যে রেকর্ডে ব্রাজিল-আর্জেন্টিনার চেয়েও এগিয়ে মেক্সিকো

8

সংযুক্ত আরব আমিরাতের জয়

9

হরমুজে ওমানের অস্থায়ী নৌপথ চালু

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ