দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

০ শেয়ার
জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি এবং তাঁর পরিবার ও বংশ শেষ করে দেওয়ার ভীতি দেখানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে আসা এসব বার্তার ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’ এমন বার্তা দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
  • হোয়াটসঅ্যাপে পাঠানো এসব বার্তায় তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ নিশ্চিহ্ন করার হুমকিও দেওয়া হয়।
  • এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।


‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’ এমন বার্তা দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো এসব বার্তায় তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ নিশ্চিহ্ন করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপ বার্তায় যা বলা হয়েছে বার্তাগুলোর শুরুতে ইংরেজিতে ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’ লিখে ভয়ভীতি দেখানো হয়। পরে বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

জিডি ও আইনি পদক্ষেপ ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতার পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাকি, পার্থ, নুর ও ববি হাজ্জাজের মন্ত্রিত্বের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না

2

সাবেক বিএনপি নেতা ও বিচারপতিসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

3

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

4

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেতা ডন

5

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

6

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রুল খারিজ

7

আইন লঙ্ঘন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ: নেপথ্যের বিতর্ক ও প্রশ্ন

8

ভারতসহ ১০ দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

9

জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

10

ভিনিসিয়ুসকে নিয়ে জোসে মরিনহোর বিস্ফোরক মন্তব্য