|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা, নেপথ্যে ট্রাম্প ও ইসরাইল

ফকল্যান্ডের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে অত্যন্ত জরুরি বলে মান করছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে চার দশক পর আবার নতুন করে লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, এই দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে ফকল্যান্ডের সাগরে তেল উত্তোলনের চেষ্টা চালানো বিদেশি কোম্পানিগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুংকারও দিয়েছেন তিনি। ১৯৮২ সালের রক্তক্ষয়ী যুদ্ধে পরাজয়ের দীর্ঘ সময় পর আর্জেন্টিনার এই হঠাৎ কূটনৈতিক ও রাজনৈতিক সরবতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আর্জেন্টিনার এই দাবির পেছনে মূলত দুটি বড় অনুঘটক কাজ করছে—যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তন এবং ইসরাইলি কোম্পানির তেল উত্তোলনের তৎপরতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের একচ্ছত্র অধিকার মেনে নেওয়ার মার্কিন দীর্ঘমেয়াদি নীতিটি তিনি পুনর্বিবেচনা করতে পারেন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা আন্তর্জাতিক ইস্যুতে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে চলমান টানাপোড়েনের মাঝে ট্রাম্পের এই বার্তা নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের ঐতিহ্যগত মিত্রতার বাইরে গিয়ে আর্জেন্টিনার পক্ষে অবস্থান নেয়, তবে তা পশ্চিমা মিত্রদের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাবে।

এর পাশাপাশি এই বিরোধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইলও। ফকল্যান্ড উপকূলের ‘সি লায়ন’ নামক বিশাল এক তেলক্ষেত্র থেকে প্রায় ২৩ কোটি ১০ লাখ ব্যারেল তেল উত্তোলনের কাজ করছে একটি ব্রিটিশ-ইসরাইলি যৌথ উদ্যোগ, যেখানে ইসরাইলি কোম্পানি ‘নাভিতাস পেট্রোলিয়াম’-এর বড় শেয়ার রয়েছে। আর্জেন্টিনা এই বাণিজ্যিক কার্যক্রমে তীব্র আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট ইসরাইলি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে। তবে ভূরাজনৈতিক এক অদ্ভুত মোড়ে, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের সময় কিন্তু তৎকালীন ইসরাইল সরকার ব্রিটেনের তোয়াক্কা না করেই গোপনে আর্জেন্টিনার কাছে যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহ করেছিল।

দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত ফকল্যান্ডে মাত্র সাড়ে তিন হাজার মানুষের বাস, যাদের অধিকাংশই ব্রিটিশ বংশোদ্ভূত। ১৮৩৩ সাল থেকে এলাকাটি যুক্তরাজ্যের দখলে রয়েছে। যদিও ১৯৮২ সালে আর্জেন্টিনা সংক্ষিপ্ত সময়ের জন্য দ্বীপটি দখল করে নিয়েছিল, তবে রক্তক্ষয়ী যুদ্ধে তা পুনরুদ্ধার করে ব্রিটেন এবং ২০১৩ সালের গণভোটে এখানকার ৯৯ দশমিক ৮ শতাংশ অধিবাসীই যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে রায় দিয়েছিলেন। তবে বর্তমানে সাগরে বিশাল খনিজ তেলের সন্ধান মেলা এবং ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কূটনৈতিক সমর্থনের আশায় আর্জেন্টিনা নতুন করে ফকল্যান্ড পুনরুদ্ধারের দাবি জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্ল

1

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ | বঙ্গভ

2

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ,

3

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার বেড়ে ৬৫.৪২%, তবে কমেছে জি

4

আম ব্যবসায়ীদের লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা ব্যাংক

5

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

6

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

7

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ জনের মৃত্যু ও ২১ বাংলাদেশি উদ্ধার

8

শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: মাওলানা আ

9

নেতানিয়াহুর নীতিতে ঝুঁকিতে ইসরাইল

10

চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটি কাটানোর সুয

11

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন

12

আলজেরিয়ার জার্সিতে বিশ্বকাপে জিনেদিন জিদানের ছেলে লুকা

13

মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইল বিএ

14

ভারী মেকআপ ছাড়াই সাই পল্লবীর জেল্লাদার ত্বকের রহস্য কী?

15

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

16

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

17

আগস্টে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা: আবহাও

18

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

19

হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করল বিএ

20