দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা: এলপিজি প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

০ শেয়ার
মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা: এলপিজি প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রের রায়গড়ে প্রবল বর্ষণে এলপিজি প্ল্যান্টের দেয়াল ধসে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার ভেসে গেছে নদীতে। জননিরাপত্তার স্বার্থে সতর্কবার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
  • টানা কয়েকদিনের টানা ভারি বৃষ্টির জেরে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
  • পানি ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্ল্যান্টে রাখা প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে মিশেছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের টানা ভারি বৃষ্টির জেরে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পানি ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্ল্যান্টে রাখা প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে মিশেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদী দিয়ে হাজার হাজার সিলিন্ডার ভেসে যেতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয়দের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোতে এখনো গ্যাস থাকতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সিলিন্ডারগুলো নিরাপদ কি না তা নিশ্চিত করা অসম্ভব, তাই কৌতূহলবশত কোনো সিলিন্ডার কুড়িয়ে পাওয়া মাত্র তা বাসায় না নিয়ে দ্রুত স্থানীয় এইচপিসিএল ডিলার, তহসিল অফিস বা এসডিও কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিলিন্ডার ব্যবহারের চেষ্টা করা থেকে বিরত থাকার জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রায়গড়ের নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গত এলাকাবাসী ও নদীর তীরবর্তী লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে। ভেসে যাওয়া সিলিন্ডারগুলো উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফয়সাল আমিন নাকি শামারুহ মির্জা?

2

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ইতিহাস গড়ার হাতছানি

3

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি

4

সিন্ধু পানি চুক্তির মাঝেই লাদাখে কঠোর পদক্ষেপ ভারতের, তৈরি হলো অভিনব বাঁধ

5

কোহলির বিকল্প নিয়ে টিম ইন্ডিয়ার পরিকল্পনা

6

আসামে বিমান বিধ্বস্ত: নিহত ৫ জনের পরিচয় প্রকাশ

7

যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন

8

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হলেন এমপি ফজলুর রহমান

9

চেহারার হুবহু মিল থাকায় রাতারাতি ইন্টারনেটে ভাইরাল ১৫ বছরের কিশোর

10

অস্ট্রেলিয়ায় আসন্ন টপ এন্ড টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী নিউজিল্যান্ড 'এ' দল ঘোষণা