দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হলেন এমপি ফজলুর রহমান

০ শেয়ার
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হলেন এমপি ফজলুর রহমান
এমপি ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ট্রাস্টের নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
  • পুনর্গঠিত এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮'-এর ১৩ ধারার বিধান অনুসারে এই কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ট্রাস্টের নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮'-এর ১৩ ধারার বিধান অনুসারে এই কমিটি গঠন করা হয়।

নতুন এই নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে আরও থাকছেন অর্থ সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত বিভিন্ন দায়িত্ব বাস্তবায়ন করবে। একই সঙ্গে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়নের দায়িত্বও পালন করবে এই কমিটি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বদল

2

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার নকআউট সূচি ও ফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ

3

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

4

সামার স্টার শাওয়ার: নাসা-র সাথে উপভোগ করুন Perseid উল্কাবৃষ্টির রোমাঞ্চকর দৃশ্য

5

ফ্লাইদুবাই ককপিট কাণ্ডে নতুন মোড়: গ্রেপ্তার আরও ২ পাইলট

6

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪ হাজার রান ও ৩৫০ উইকেটের মালিক রবীন্দ্র জাদেজা

7

মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ওপর মিত্রদের আস্থা হারানোরই ইঙ্গিত: ক্রিস্টোফার হিল

8

কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট

9

বেনাপোল বন্দর দিয়ে ৮ মাস পর কাঁচামরিচ আমদানি, দাম কমল অর্ধেকের বেশি

10

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবিতে এনসিপির সংবাদ সম্মেলন