দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৮

০ শেয়ার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৩ ভারতীয় নাগরিক এবং ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন ভারতীয় নাগরিক ও পাঁচ বাংলাদেশীসহ মোট আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন শ্রীনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
  • বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে ওই আটজনকে আটক করা হয়।


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন ভারতীয় নাগরিক ও পাঁচ বাংলাদেশীসহ মোট আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন শ্রীনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে ওই আটজনকে আটক করা হয়।

আটককৃত তিন ভারতীয় নাগরিক হলেন,পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন বলে জানান।

অন্যদিকে আটক পাঁচ বাংলাদেশী নাগরিক হলেন,গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়াণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ধ্বংসস্তূপের নিচে দুই বছরের সন্তান: মায়ের আর্তনাদ ও বেঁচে থাকার লড়াই

2

ইমরান রানধাওয়ার ফাইটিং স্পেলে লঙ্কানদের হারিয়ে ২-০ তে এগিয়ে পাকিস্তান

3

"আমরা ইরানের দখলদার হতে পারি": ট্রাম্পের মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়

4

গ্রিসে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারালেন তিন দমকলকর্মী

5

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ তরুণ আটক

6

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় কানাডার প্রস্তুতি

7

বিশ্বকাপের ব্যর্থতার পরও সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান

8

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের আগে অজানা শঙ্কা

9

শহীদ পরিবারকে ১ কোটি টাকা সহায়তাসহ সরকারের কাছে ৩ দফা দাবি জানাল এনসিপি

10

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল সপ্তদশবারের মতো